স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

বিগ ব্যাশ: রিশাদের ম্যাচ কবে কখন, সতীর্থ কারা

হোবার্ট হারিকেনসের হয়ে বিগ ব্যাশ খেলবেন রিশাদ। ছবি : সংগৃহীত
হোবার্ট হারিকেনসের হয়ে বিগ ব্যাশ খেলবেন রিশাদ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনসের হয়ে খেলতে এরই মধ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। গত মৌসুমেও একই দলে সুযোগ পেলেও বিসিবির অনুমতিপত্র না পাওয়ায় যাওয়া হয়নি তার। এবার বিসিবি থেকে আগেভাবেই ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে উড়াল দিয়েছেন এই টাইগার স্পিনার।

অনেকের মনেই প্রশ্ন, বিগ ব্যাশে রিশাদের ম্যাচ কবে, কখন। রিশাদের দল হোবার্ট হারিকেনসের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ তাদের। ২১ ডিসেম্বর তাদের প্রতিপক্ষ রেনগেডস। ২৬ ডিসেম্বর হোবার্টের প্রতিপক্ষ পার্থ। ২৯ ডিসেম্বর রিশাদের দল মাঠে নামবে আবারও রেনেগেডসের বিপক্ষে। ২০২৬ সালের প্রথম দিন তাদের প্রতিপক্ষ পার্থ। ৩ জানুয়ারি প্রতিপক্ষ সিডনি থান্ডার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে রিশাদের দল মাঠে নামবে ৯ জানুয়ারি। জানুয়ারি ১১ ও জানুয়ারি ১৪ তারিখ তারা লড়বে যথাক্রমে সিডনি সিক্সার্স ও ব্রিসবেন হিটের বিপক্ষে।

বিগ ব্যাশে একাদশে বিদেশি খেলতে পারেন তিনজন। হোবার্টেও বিদেশি ক্রিকেটার আছেন তিনজন। রিশাদ ছাড়াও তারা দলে নিয়েছে দুই ইংলিশ ক্রিকেটার রেহান আহমেদ ও ক্রিস জর্ডানকে।

জর্ডান সর্বশেষ দুই মৌসুমেই হোবার্টে খেলেছেন। ডেথ ওভারে জর্ডানের ওপরই নির্ভর করে হোবার্ট। এবার বিগ ব্যাশের ড্রাফটে সবার আগে জর্ডানকেই দলে ডেকেছে তারা। জর্ডানের পর দ্বিতীয় কলে হোবার্ট দলে নিয়েছে রিশাদকে।

হোবার্ট হারিকেনস স্কোয়াড: রেহান আহমেদ (ইংল্যান্ড), ইয়ান কার্লিসে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন (বাংলাদেশ), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, বিলি স্ট্যানলেক, ম্যাথু ওয়েড, জেক ওয়েদারাল্ড, বো ওয়েবস্টার, ম্যাক রাইট।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X