স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল মাতানো ক্রিকেটার এবার নোয়াখালীতে

নোয়াখালী এক্সপ্রেস। ছবি : সংগৃহীত
নোয়াখালী এক্সপ্রেস। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সুযোগ পেয়েছে নোয়াখালী। ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাওয়া বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নামে খেলবে তারা। টুর্নামেন্ট শুরুর আগেই দলবদলে চমক দেখিয়েছে তারা। জনসন চার্লস, কুশাল মেন্ডিস, সৌম্য সরকারের মতো তারকাদের সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। এবার আইপিএল, বিগ ব্যাশসহ নামিদামি সব ফ্র্যাঞ্চাইজি লিগ মাতানো স্পিনারকে দলে ভেড়াল নোয়াখালী এক্সপ্রেস।

আফগানিস্তানের ২৬ বছর বয়সী চায়নাম্যান জহির খানকে দলে নিয়েছে নোয়াখালী। রাজস্থান রয়্যালস, ব্রিসবেন হিট, ইসলামাবাদ ইউনাইটেড, মেলবোর্ন স্টার্স, এমআই ইমিরেটস, মন্ট্রিয়াল টাইগার্সের মতো দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান ক্রিকেটারের। বিপিএলেও এর আগে খেলেছেন তিনি।

জহির খানকে দলে ভেড়ানোর তথ্য নিশ্চিত করে নোয়াখালী এক্সপ্রেস লেখে, ‘আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল, আইএলটি২০— সব অভিজ্ঞতা নিয়ে দ্য ম্যাজিকম্যান জহির খান এখন নোয়াখালীর হয়ে!স্বাগতম, জহির।’

ক্যারিয়ারে ২৬ বছর বয়সী এই আফগান ক্রিকেটার এখন পর্যন্ত ১৩১ টি-টোয়েন্টি খেলে উইকেটে নিয়েছেন ১৪২টি। পাঁচ উইকেট একবার নিয়েছেন জহির। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ১৯ রানে ৫ উইকেট। বিপিএলে দুই দলের হয়ে চার ম্যাচ খেলে উইকেট নিয়েছেন দুইটি।

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি, জহির খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১০

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১১

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১২

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৩

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১৪

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৫

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১৬

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১৭

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১৮

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১৯

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

২০
X