স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:০৮ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরতে চাওয়া ক্রিকেটারদের কড়া বার্তা দিল লঙ্কান ক্রিকেট বোর্ড

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড । গ্রাফিক্স : কালবেলা
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড । গ্রাফিক্স : কালবেলা

রাওয়ালপিন্ডিতে চলছে পাকিস্তান–শ্রীলঙ্কা সিরিজ, কিন্তু মাঠের লড়াইয়ের বাইরেও তীব্র টানাপোড়েন। দলের একাংশ নিরাপত্তা উদ্বেগে সফর মাঝপথে ছেড়ে যেতে চাওয়ার পর এবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জারি করেছে কড়া নির্দেশনা—‘সফর চলবে, সবাই থাকতে হবে!’

বুধবার এক বিস্তারিত বিবৃতিতে এসএলসি জানায়, দলের কয়েকজন খেলোয়াড় পাকিস্তানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশে ফিরতে চেয়েছেন। বিষয়টি জানার পর বোর্ড তৎক্ষণাৎ খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সহযোগিতায় তাদের উদ্বেগ দূর করার আশ্বাস দিয়েছে।

এসএলসি বিবৃতিতে বলে,“দলের ব্যবস্থাপনা আজ সকালে জানায়, পাকিস্তান সফরে থাকা কয়েকজন খেলোয়াড় নিরাপত্তার কারণে দেশে ফিরতে চায়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পিসিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং খেলোয়াড়দের আশ্বস্ত করেছি যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বোর্ডের পরবর্তী নির্দেশ আরও স্পষ্ট—“শ্রীলঙ্কা ক্রিকেটের নির্দেশ অনুযায়ী, খেলোয়াড়, কোচিং স্টাফ এবং দল ব্যবস্থাপনা সবাইকে সফরসূচি অনুযায়ী পাকিস্তানে অবস্থান করতে হবে।”

তবে কেউ নির্দেশ অমান্য করে দেশে ফিরলে বোর্ড তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত চালাবে, এবং সেই খেলোয়াড়দের পরিবর্তে নতুন সদস্য পাঠিয়ে সিরিজ অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।

“যদি কোনো খেলোয়াড় বা স্টাফ এই নির্দেশ অমান্য করে দেশে ফেরে, এসএলসি সঙ্গে সঙ্গে বিকল্প পাঠাবে যাতে সিরিজ ব্যাহত না হয়। পরে বোর্ড আনুষ্ঠানিক পর্যালোচনা করে তাদের আচরণ মূল্যায়ন করবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে,”—যোগ করা হয় বিবৃতিতে।

এর আগে মঙ্গলবার দলীয় ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা জানিয়েছিলেন, দলের কিছু খেলোয়াড় পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অস্বস্তি বোধ করছেন। বিশেষ করে ইসলামাবাদে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের পর সেই ভয় আরও বেড়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইতোমধ্যে শ্রীলঙ্কা দলের সঙ্গে বৈঠকে বসে পরিস্থিতি ব্যাখ্যা করেছেন এবং “ফুলপ্রুফ নিরাপত্তা”র আশ্বাস দিয়েছেন।

২০০৯ সালের লাহোর হামলার পর পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের সফর সবসময়ই থাকে বাড়তি নজরদারিতে। আর তাই, এই সফর ঘিরে নতুন করে এমন অনিশ্চয়তা পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রচেষ্টায় বড় ধাক্কা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১০

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১১

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১২

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৩

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৪

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৬

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৭

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৮

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৯

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

২০
X