স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

হারের পরই বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

আফগানিস্তান দল। ‍ছবি : সংগৃহীত
আফগানিস্তান দল। ‍ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার কাছে হারের পর এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বাজে আফগানিস্তানের। তারও আগে টাইগারদের কাছে পরাজয়ের তিক্ত স্বাদ পায় আফগানরা। টানা দুই হারে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার পর আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

এশিয়া কাপ শেষে আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দুই ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে আফগানরা। ঘোষিত টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের কোনোটিতেই জায়গা হয়নি বাঁহাতি পেসার ফজলহক ফারুকি এবং দুই অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাতের।

অভিষেক ম্যাচ খেলার অপেক্ষায় থাকা ওয়াফিলউল্লাহ তারাখিল দলে ডাক পেয়েছেন। এ ছাড়া দুই ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন বশির আহমদ ও আবদুল্লাহ আহমদজাই।

আগামী ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৫ অক্টোবর। আর ওয়ানডে শুরু হবে ৮ অক্টোবর। ১১ অক্টোবর দ্বিতীয় ওয়ানডের বিপরীতে শেষটি হবে ১৪ অক্টোবর।

আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড : রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ওয়াফিলউল্লাহ তারাখিল, ডারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শারফউদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ মালিক, আবদুল্লাহ আহমদজাই ও বশির আহমদ।

রিজার্ভ- রহমত শাহ ও এএম গজনফার।

আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড : হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ওয়াফিলউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগিয়াল খারোতি, এএম গজনফর, আবদুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সালিম সাফি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১০

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১১

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১২

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৩

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৪

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৫

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৬

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৭

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৮

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৯

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

২০
X