স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

বিপিএলের ইতিহাসে এর আগে এমনটি কখনোই ঘটেনি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসর শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। দীর্ঘদিন ধরে চলা এই টুর্নামেন্ট অনেক কিছুরই সাক্ষী হয়েছে। তবে আসন্ন আসরে এমন কিছুই ঘটতে যাচ্ছে যা বিপিএলের ইতিহাসে আগে কখনোই ঘটেনি।

দেশের সবচেয়ে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে বড় ধরনের চমক উপহার দিল নোয়াখালী এক্সপ্রেস। আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ নবির পর তার ছেলে হাসান ইসাখিলকেও দলে টেনেছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিপিএলে দেখা যাবে বাবা-ছেলেকে।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে নবি ও ইসাখিলের ছবি পোস্ট করে নোয়াখালী ক্যাপশনে আঞ্চলিক ভাষায় লিখেছে, ‘বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে। হাসান ইসাখিলকে নোয়াখালী এক্সপ্রেসে স্বাগতম।’

এর আগেও ঘরোয়া ক্রিকেটে বাবা-ছেলেকে একই দলের হয়ে খেলতে দেখা গিয়েছে। দেশটির ঘরোয়া ক্রিকেটে একই দলের জার্সিতে খেলার রেকর্ড রয়েছে তাদের। তবে এবারই প্রথম দেশের বাইরের কোনো ফ্যাঞ্চাইজি লিগে একসঙ্গে খেলবেন তারা। এই জুটিকে বিপিএলে দেখার অপেক্ষায় ভক্তরাও।

মোহাম্মদ নবী ক্রিকেটের পরীক্ষিত এক নাম। তার ছেলে ইসাখিলও বেশ সম্ভাবনাময় এক ক্রিকেটার। টি-টোয়েন্টিতে ইসাখিলের পারফরম্যান্স আশা জাগানিয়া। এখন পর্যন্ত ৩০ ম্যাচে ১২৪.১৯ স্ট্রাইকরেটে করেছেন ৭৩৪ রান। ব্যাটিং গড় ২৭.১৮। ফিফটি করেছেন ছয়টি।

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড: সৌম্য সরকার, জাকের আলী অনিক, হাসান মাহমুদ, মোহাম্মদ নবি, হাসান ইসাখিল, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সেদিকউল্লাহ আতাল, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, ইবরার আহমেদ ও বিলাল সামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X