স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজ ইস্যুতে যা বললেন বাফুফে সভাপতি

মুস্তাফিজুর রহমান ও তাবিথ আউয়াল। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান ও তাবিথ আউয়াল। ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৬ থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, কেবল জাতীয়তার কারণে কোনো খেলোয়াড়কে লক্ষ্যবস্তু করা চরম অবিচার এবং অসহিষ্ণুতার প্রকাশ।

আইপিএলের আসন্ন আসরের জন্য নিলামে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কয়েকটি রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর হুমকি ও চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ ঘটনার পর বাংলাদেশে ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে—একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারতে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে।

তাবিথ আউয়াল তার পোস্টে উল্লেখ করেন, পারফরম্যান্স ও দক্ষতার ভিত্তিতেই মুস্তাফিজ আইপিএলের দলে জায়গা করে নিয়েছিলেন। তার ভাষায়, ‘মুস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট। শুধুমাত্র জাতীয় পরিচয়ের কারণে তাকে লক্ষ্য করা একজন খেলোয়াড়ের প্রতি মারাত্মক অবিচার এবং অসহিষ্ণুতার নজির।’

ক্রিকেটকে ‘জেন্টলমেন্স গেম’ হিসেবে উল্লেখ করে বাফুফে সভাপতি বলেন, খেলাধুলার ময়দানে এ ধরনের বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ভারতীয় কর্তৃপক্ষ ও বিসিসিআইয়ের প্রতি আহ্বান জানান, যেন খেলাকে রাজনীতি ও বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করা হয়।

তিনি আরও বলেন, খেলাধুলার শক্তি মানুষের মধ্যে ঐক্য তৈরি করে, বিভেদ বাড়ানোর জন্য নয়। এই শক্তিকে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যম হিসেবে কাজে লাগানো উচিত।

পোস্টের শেষাংশে মোস্তাফিজের প্রতি সমর্থন জানিয়ে তাবিথ আউয়াল লেখেন, ‘শক্ত থাকো মোস্তাফিজ—আজ পুরো জাতি তোমার পাশে আছে।’

মুস্তাফিজ ইস্যুতে তৈরি হওয়া নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ খেলবে না বাংলাদেশ। ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে চিঠি পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X