বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ এএম
অনলাইন সংস্করণ

কর্পোরেট অ্যামেচার ক্রিকেট শুরু

টানা দুই জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
টানা দুই জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পৌষের ঝেঁকে বসা শীতে শুরু হলো কর্পোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫-২৬ মৌসুমের টি-৪০ প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে কর্পোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশন অলস্টার্স ৫ উইকেটে ক্যাডেটস একাদশকে হারিয়েছে। টানা দুই জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী; আরেক ম্যাচ জিতেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এই আসর কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি অপেশাদার ক্রিকেটারদের হৃদপিণ্ড হিসেবে বিবেচিত হয়। বিগত ১৫ বছর ধরে বিভিন্ন বয়সি ক্রিকেটারের বর্ণিল উপস্থিতিতে এ আসরে ভিন্ন ফরম্যাটে হাজারের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এটি অপেশাদার ক্রিকেট টুর্নামেন্টের সবচেয়ে দীর্ঘ ও ধারাবাহিক আসরও।

উদ্বোধনী ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অলস্টার্স। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যাডেটস একাদশ ১৬৯ রানে থামে। ওপেনার রিফাত বিন তারেক ক্যাডেটস একাদশের সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন। ৪৮ বলের ইনিংস সমৃদ্ধ ছিল ১০ বাউন্ডারিতে। মোহাম্মদ রবিউল রবি ১৪ বলে ২৮ রান করেন। অলস্টার্সের শামীমুর রহমান, শাহরিয়ার সুমন, তাইফ মাহমুদ পিয়াল ও জাহিদুর রহমান পলাশ দুটি করে উইকেট নেন। জবাবে সোহানুর রহমান সোহানের ৫৯ বলে ৯২ রানের অপরাজিত ইনিংসের কল্যাণে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অলস্টার্স। জয়ের পথে মোহাইমেনুল হক (৩১) ও ইকবাল পারভেজ খান (২৬) কার্যকর ভূমিকা রাখেন। ক্যাডেটস একাদশের মো. নাজমুল হোসেন ২৪ রানে ৩ উইকেট নেন।

উদ্বোধনী ম্যাচের পর বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও হেরেছে ক্যাডেটস একাদশ। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ক্যাডেটস একাদশ প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায়। রিকন ইসলাম (৬১) ও সারোয়ার হোসেনের (৩৫) অপরাজিত ইনিংস এবং রিফাত বিন তারেক (৪৮), ফয়সাল ইসলামের (৪৬) ব্যাটিংয়ে সেনাবাহিনী ৩৫ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান তোলে। জবাবে মো. আলিফের বোলিং তোপে ৩৩ ওভারে অলআউট হওয়ার আগে ক্যাডেটস একাদশ ১৫০ রান করে। মো. আলিফ ২৬ রান দিয়ে ৫ উইকেট নেন। ক্যাডেটস একাদশের রিফাত বিন তারেক (৪৮), রাফি ফাইরোজ হক (৩৪) ও খাদেমুল ইসলামের (২৯) ইনিংস হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। জয় থেকে ৪৭ রান দূরে থেমে যায় ক্যাডেটস।

বিকেএসপিতে আরেক ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীকে ৪৩ রানে হারিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। টস হেরে ব্যাটিংয়ে নামা ব্র্যাক ব্যাংক হাসিফ রহমানের ২৩ বলে ৬৭ রানের ঝড় এবং এহসান বণিক (৫৫) ও আলউদ্দিন মনার (৫১) অর্ধশতকের কল্যাণে ৩৫ ওভারে ৬ উইকেটে ২৯০ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে আব্দুর রহমানের ৮০, লিয়াম ইসলাম (৪৩) ও সাইখ বিন জামানের (৩০) ইনিংসের পরও নির্ধারিত ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রানে থেমে যায় বিমানবাহিনী।

আসরের চতুর্থ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী (২০৪/৯) ২৮ রানে অলস্টার্সকে (১৭৬/১০) হারিয়েছে। সেনাবাহিনীর আবিদ আহমেদ সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন। অলস্টার্সের আসিফ তানজিল সর্বোচ্চ ৩৪ রান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X