কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের কাণ্ডে মায়ের অঝোরে কান্নার ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মা ১২ লাখ টাকা ঋণগ্রস্ত। এ জন্য তিনি চরম দুশ্চিন্তায় থাকতেন। তা দেখে ঘুম আসত না তার ১৭ বছর বয়সী ছেলের। এক পর্যায়ে ছেলে গোপনে একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে দিনরাত পরিশ্রম করে ১২ লাখ টাকা জোগাড় করে। সেই টাকা মায়ের হাতে তুলে দিতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি।

ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৭ বছর বয়সী ওই কিশোরের নাম আমান ফুগ্গল। ব্রিটেনের বাসিন্দা ওই কিশোর তার মাকে অবাক করে দিয়েছে, যা তিনি কল্পনাও করেননি।

ভিডিওতে দেখা যায়, কিশোর আমান তার মায়ের সামনে দাঁড়িয়ে আছে। মায়ের চোখ বন্ধ। আমানকে বলতে শোনা যায়, ‘আমি শুধু বলতে চাই আমি তোমাকে খুব ভালবাসি এবং আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি জানি তুমি আমার জন্য কতটা করেছো। তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ নারী। আমি যা কিছু করি তা তোমার এবং নিজের জন্য।’

আমানের কথা শুনে তার মায়ের চোখে পানি চলে আসে। চোখ বন্ধ করেই তিনি বলেন, ‘আমিও তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আমি জানি না আমি কেন কাঁদছি।’ এরপর আমান তার মাকে চোখ খুলতে বলেন। মা চোখ খুলতেই তার দিকে টাকা এগিয়ে দেয় ছেলে। চমকে যান আমানের মা। তাকে বলতে শোনা যায়, ‘আমান, এটা কী?’ এরপর আমানকে শান্তভাবে বলতে শোনা যায়, ‘এটা দশ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকা। এসব টাকা তোমার ঋণশোধের জন্য। এখন থেকে প্রতি মাসে আমি তোমার সমস্ত খরচ মেটাতে সক্ষম। আমি সব ঠিক করে দেব। দয়া করে টাকাটা নাও।’

ছেলে কী করেছে তা বুঝতে পেরে আমানের মা কান্নায় ভেঙে পড়েন। হাউ হাউ করে কাঁদতে শুরু করেন। এরপর দুজন দুজনকে আলিঙ্গন করেন। ভিডিও দেখে ছেলের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X