ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০১:২৩ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ
করপোরেট অ্যামেচার ক্রিকেট

শিরোপা লড়াইয়ে সেনাবাহিনী-নৌবাহিনী

করপোরেট অ্যামেচার ক্রিকেটে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
করপোরেট অ্যামেচার ক্রিকেটে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-২০ ফরমেটে শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষ বাংলাদেশ নৌবাহিনী।

সেমিফাইনালে সেনা কল্যাণ সংস্থাকে ৪ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে এসেছিল সেনাবাহিনী। আরেক সেমিফাইনালে ক্যাডেট একাদশকে ১২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নৌবাহিনী।

পুলিশ স্টাফ কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা নৌবাহিনী নির্ধারিত ২০ ওভারে অলআউট হওয়ার আগে ১৭১ রান করে। এতে আরাফাত হোসেন সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত ছিলেন। নাঈম হোসেন করেন ৩৬ রান। আলিমুল ইসলামের ব্যাট থেকে আসে ২৪ রানের ইনিংস। রাজীব মাহমুদ শুভ ৩ উইকেট নিয়েছেন।

জবাবে দারুণ সূচনার পরও বিস্ময়কর পতন হয় ক্যাডেট একাদশের। উদ্বোধনী জুটিতে মাত্র ৭.৩ ওভারে ৭১ রান তোলে এ কে এম হুসনা হাবিব মেহেদি-খাদেমুল ইসলাম আলভি জুটি। মেহেদি সর্বোচ্চ ৫১ রান করেন। আলভি খেলেছেন ৩৩ রানের ইনিংস। শেষদিকে মাকসুদ আলম অন্তর (২২) ও শওনাক আবরারের (১৬) প্রচেষ্টাও ক্যাডেট একাদশের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। নৌবাহিনীর আলিমুল ইসলাম ২০ রানে ৩ উইকেট নিয়েছেন।

আরেক ম্যাচে সেনা কল্যাণ সংস্থা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০১ রান করে। আপেল মাহমুদ রামিন ২৪ রান করেন। সেনাবাহিনীর হাসান মাহমুদ সৌরভ ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন। জবাবে সারোয়ার হোসেনের ৪৩ বলে ৫০ রানের অপরাজিত ইনিংসের কল্যাণে সেনাবাহিনী ১৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ৪ উইকেট নেওয়া হাসান মাহমুদ সৌরভ ম্যাচসেরা হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১০

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১১

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১২

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৩

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৪

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৫

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৬

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৭

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৮

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৯

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

২০
X