চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেতে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা খাসকররা ইউনিয়ানের কায়েতপাড়া এলাকার স্থানীয় কৃষকরা কাজ করতে গিয়ে একটি ভুট্টা ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখেন।

নিহত ওই যুবকের পরিচয় জানা যায়নি। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। পরে গ্রাম পুলিশ, স্থানীয় পুলিশ ফাঁড়ি ও আলমডাঙ্গা থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হন।

আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, একটি অজ্ঞাত মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X