স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:১৯ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

বিলবাওকে ৫ গোলে উড়িয়ে ফাইনালে বার্সা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে একপেশে আধিপত্য দেখাল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শুরুতে কিছুটা চাপ থাকলেও ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুত নিজেদের করে নেয় কাতালানরা এবং অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

ম্যাচে বার্সার নায়ক ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনিয়া—দুই গোলের সঙ্গে পুরো ম্যাচজুড়ে ছিলেন ধারালো। প্রথমার্ধের মাঝামাঝি মাত্র ১৬ মিনিটের বিধ্বংসী স্পেলে বার্সেলোনা তুলে নেয় চার গোল। ফেরান তোরেস, ফেরমিন লোপেস, রনি বার্দাগি ও রাফিনিয়ার গোলেই বিরতিতে ৪–০ এগিয়ে যায় বার্সা।

বিরতির পরও থামেনি আক্রমণের ঝাঁজ। ঢিলেঢালা বল পেয়ে বক্সের ভেতর থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া—৫-০। এরপর ম্যাচের গতি নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেয়নি হান্সি ফ্লিকের দল।

শুরুর দিকে বিলবাও আক্রমণাত্মক ছিল। কর্নার থেকে আইতোর পারেদেসের হেডার, কিংবা আদামা বোরোর বিপজ্জনক ক্রস কিছুটা আতঙ্ক ছড়ালেও গোলকিপার জোয়ান গার্সিয়া ও রক্ষণভাগ সামাল দেয়। বিরতির ঠিক আগে ওইহান সানসেত পোস্টে বল মারলে বিলবাওর হতাশা বাড়ে।

ম্যাচ শেষে রাফিনিয়া বলেন, ‘খেলা সহজ দেখালে সেটার কারণ আমরা সেটাকে সহজ করে তুলেছি। অ্যাথলেটিকের মতো দলের বিপক্ষে খেলতে কখনোই সহজ নয়—সবটাই নির্ভর করে আমরা কেমন খেলছি তার ওপর।’ কোচ ফ্লিকও সন্তুষ্ট দলের মানসিকতা ও দলগত পারফরম্যান্সে।

এই জয়ে সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ অথবা অ্যাতলেটিকো মাদ্রিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১০

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১২

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৫

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৬

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৭

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৯

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

২০
X