স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ দলে কেন জায়গা হয়নি গিলের, জানাল অধিনায়ক-নির্বাচক

শুভমান গিল। ছবি : সংগৃহীত
শুভমান গিল। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার (২০ ডিসেম্বর) দল ঘোষণার লক্ষ্যে বৈঠকে বসে অজিত আগারকারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। ছিলেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও।

বিশ্বকাপের দলে বড় চমক রেখেছেন নির্বাচকরা। দলে জায়গা হয়নি শুভমান গিলের। কেন বিশ্বকাপ দলে জায়গা হয়নি তারকা এই ব্যাটারের সেটির ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক ও অধিনায়ক।

নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার জানান, বাজে ফর্মের কারণেই ঘোষিত দলে জায়গা হয়নি গিলের। তিনি বলেন, ‘সম্প্রতি ব্যাট হাতে গিল রান পাচ্ছিল না। আর যেহেতু তাকে দলে নেওয়া হয়নি, তাই আমাদের একজন সহঅধিনায়কও প্রয়োজন ছিল।’

তবে ভারতের অধিনায়ক গিলকে না রাখার কারণ হিসেবে তার সাম্প্রতিক পারফরম্যান্সের কথা বলেননি। সূর্যকুমার যাদবের দাবি, টিম কম্বিনেশনের বাদ পড়ছেন গিল। ভারতের অধিনায়ক বলেন, ‘এখানে পারফরম্যান্সের বিষয় নয়, কম্বিনেশনের বিষয়। আমরা উপরের দিকে একজন উইকেটরক্ষক-ব্যাটার চাচ্ছিলাম। গিলের সামর্থ্য নিয়ে আমাদের সন্দেহ নেই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিষাণ (উইকেটরক্ষক)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১০

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১১

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১২

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৩

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৫

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৬

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৭

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৮

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৯

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

২০
X