স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে টস জিতে বোলিংয়ে চট্টগ্রাম

বিপিএলের ফাইনালের ট্রফি নিয়ে দুই অধিনায়ক। ছবি : সংগৃহীত
বিপিএলের ফাইনালের ট্রফি নিয়ে দুই অধিনায়ক। ছবি : সংগৃহীত

আর কিছুক্ষণ পরই শুরু হবে বিপিএলের ফাইনাল। তার আগে হয়ে গেল টস। বিপিএলের ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।

রাজশাহী এবং চট্টগ্রাম দুই দলই এবারের টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছে। একের পর এক ম্যাচে নিজেদের প্রমাণ করেছে দুই দল। সেরকম বড় তারকা না থাকলেও টিম বন্ডিংকে পুঁজি করে এগিয়েছে রাজশাহী এবং চট্টগ্রাম। সেই টিম বন্ডিংয়ের জোরেই ফাইনালে এসেছে তারা। এবার ফাইনালে সর্বশেষ লড়াই জিতে ট্রফিটা ঘরে তুলতে চাইবে দুই দলই।

ফাইনালে আজ শুক্রবার রাজশাহীর একাদশে এসেছে ১ পরিবর্তন। মোহাম্মদ রুবেলের বদলে হাসান মুরাদকে একাদশে এনেছে রাজশাহী। অন্যদিকে চট্টগ্রামের একাদশে কোনো পরিবর্তন নেই। কোয়ালিফায়ারে জয়ী একাদশই ফাইনালে খেলাচ্ছে তারা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ।

একনজরে দুই দলের একাদশ :

রাজশাহী ওয়ারিয়র্স : সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), কেইন উইলিয়ামসন, মুশফিকুর রহিম, এস এম মেহেরব হোসেন, জিমি নিশাম, আবদুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব, হাসান মুরাদ, বিনুরা ফার্নান্দো।

চট্টগ্রাম রয়্যালস : মির্জা তাহির বেগ, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, হাসান নওয়াজ, আসিফ আলী, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আমের জামাল, জাহিদউজ্জামান, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১১

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১২

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৩

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৪

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৫

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৬

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৭

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৮

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৯

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

২০
X