স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরায় হঠাৎ আলোচনায় সাকিব আল হাসানের বাড়ির সংস্কার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়ার পর টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিট থাকলে এখন থেকেই বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে বিবেচনায় নেওয়া হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে বিসিবি।

এরপরই সাকিব আল হাসানের জন্মস্থান মাগুরার বাড়ির এক ঘটনা নতুন করে আলোচনায় উঠে এসেছে। মাগুরা শহরের সাহা পাড়ায় সাকিব আল হাসানের বাড়িতে চলছে সংস্কার কাজ। এ উপলক্ষে গেট মেরামতের পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে।

এমন দৃশ্য দেখে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ফিরছেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার? এ প্রসঙ্গে বাড়িতে কাজ করা ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ জানান, শুনেছি সাকিব আল হাসান আসবেন। তাই বাড়ির প্রধান গেটের মেরামতের কাজ করছি। তবে এ বিষয়ে সাকিব বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে আওয়ামী সরকারের পতনের সময় দেশের বাইরে ছিলেন সাকিব আল হাসান। এরপর মাগুরা-১ আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য আর দেশে ফেরেননি। এরপর জাতীয় দলের জার্সিতেও খেলা হয়নি সাকিব আল হাসানের। যদিওবা ভারত সিরিজের শেষে দেশে ফিরে ক্রিকেট খেলার আগ্রহ জানিয়েছিলেন তিনি। তবে জাতীয় দলের জার্সিতে না খেললেও বিশ্বের নানা প্রান্তের ফ্রেঞ্চাইজি লিগে নিয়মিতই প্রতিনিধিত্ব করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X