সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার প্রতিনিধিত্ব করছে না ভারত। মূলত, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের মতে, ভারতই চায়নি বিশ্বকাপে বাংলাদেশ খেলুক।

শুধু তাই নয়? টাইগারদের এই তারকা ক্রিকেটার আরও বলেন, বাংলাদেশকে নিয়ে ভারত ভিন্ন কোন গেম খেলছে। এ প্রসঙ্গে এক পডকাস্টে আশরাফুল বলেন, ‘বিপিএল চলার সময়ই দেখেছি যে আইপিএলের নিলাম হয়েছে। মোস্তাফিজকে নিলাম থেকে সর্বোচ্চ দামে নিয়েছিলেন। ২০১৬ সাল থেকে মোস্তাফিজ আইপিএলে খেলছেন এবং প্রত্যেকবারই চমৎকার পারফরম্যান্স করে যাচ্ছেন। এই মুহূর্তে তার প্রাপ্য সম্মানিটা তিনি পাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতাকে বলে দিল তাকে না নেওয়ার জন্য। তাকে ছেড়ে দিতে বলেছিল। সে ঘটনা দেখেই এই ঘটনাটা হয়েছে। আমার কাছে মনে হয় তারা ভিন্ন একটা গেম খেলেছে। কারণ, আইপিএল কিন্তু বিশ্বকাপের পরে হওয়ার কথা। বিশ্বকাপ খেলার পর সহজেই তারা দুই ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে এই জিনিসটা (মোস্তাফিজকে বাদ দেওয়া) করতে পারতেন।’

২০২৪ সালের আগস্টে নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের পর দুই দফা সভাপতি পরিবর্তন হয়েছে। ফারুক আহমেদ ৯ মাস সভাপতি থাকার পর গত বছরের মে থেকে বিসিবি সভাপতির পদে আমিনুল ইসলাম বুলবুল। তবে এ বছরের শুরুতে বিশ্বকাপ ইস্যু, ক্রিকেটারদের বিপিএল বয়কট, বোর্ড পরিচালকদের হুটহাট মন্তব্য— সব মিলিয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিসিবির কার্যক্রম চালিয়ে নিচ্ছেন বুলবুল।

আশরাফুলের মতে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর বুলবুল স্বচ্ছন্দে কাজ করতে পারবেন। বাংলাদেশের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ বলেন, ‘১২ ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবেন, নিশ্চয়ই তারা বুলবুল ভাইয়ের সঙ্গে বসে ক্রিকেটটা সুন্দরভাবে আবার সাজাতে পারবেন। যখন একটা সরকার দীর্ঘ সময়ের জন্য আসে, তখন আপনার জন্য কাজ করা সহজ হয়ে যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X