স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামী ৫ অক্টোবর ভারতে মাটিতে শুরু হবে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। আসন্ন এই প্রতিযোগিতায় খেলতে দেশ ছেড়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ভারতের গোহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ। এর আগে আগে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক ভাবে দলীয় ফটোসেশন করে টাইগাররা।

ফটোসেশনের সময় বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায় সাকিবকে। হাসি ঠাট্টায় শান্ত, মিরাজ, শরীফুলদের সঙ্গে দেখা যায় বাংলাদেশ অধিনায়ককে। এসময় খেলোয়াড়রা ছাড়াও দলের কোচিং স্টাফরা ছিলেন। বিশ্বকাপে সাকিবদের টিম ডিরেক্টরের দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজনকেও দেখা যায় ফটোসেশনে।

বাংলাদেশ ছাড়ার আগে সংবামাধ্যমের মুখোমুখি হন খালেদ মাহমুদ সুজন। এসময় সুজন বলেন, ‘আমাদের টিমটা এক্সাইটিং ক্রিকেট টিম। আমাদের দলে অভিজ্ঞতার সঙ্গে তরুণরাও রয়েছে। একটা কথা সিনিয়র খেলোয়াড়েরাই বলছিল, এখন না পারলে কখন! আমিও মনে করি, এখন না পারলে কখন। এটাই আমাদের হাই টাইম।’

দেশ ছাড়ার আগে ক্রিকেট সমর্থকদের কাছে দোআ চেয়েছেন সুজন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যখন খেলে, সারা দেশ খেলে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকেন। অনেকে নামাজ পড়েন, দোআ করেন। সেটাই থাকুক। আমাদের প্রতি বিশ্বাস রাখুন। অনেকে বলবে, অনেক ছোট ছোট ছেলে যাচ্ছে। তবে এদের অনেক ভালো করার সামর্থ্য রয়েছে। যে ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে তারা অবশ্যই সেরা। এটা মানতেই হবে এবং আস্থা রাখতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১০

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১১

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১২

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৩

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৪

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৬

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১৭

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১৮

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

২০
X