স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১০:৪১ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ক্রিকেট বিশ্বকাপ বয়কটের আহ্বান মিয়াঁদাদের

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্ক নতুন কিছু নয়। দুটি দেশের জন্মলগ্ন থেকেই চলে আসছে এই বৈরিতা। রাজনৈতিক এই দা-কুমড়া সম্পর্ক প্রভাব ফেলে খেলাধুলায়ও। বিশেষ করে ক্রিকেটে।

ভারতের সাথে পাকিস্তানের সাম্প্রতিক বৈরী সম্পর্কের শুরু এশিয়া কাপ নিয়ে। যেখানে পাকিস্তানে যেতে চায়নি ভারত। জবাবে পাকিস্তানও ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা দিয়েছিল। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই এশিয়া কাপ আয়োজন হচ্ছে। এই মডেলে পাকিস্তানের সঙ্গে সহআয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা।

এশিয়া কাপে পাকিস্তানে যাচ্ছে না ভারত, সে কারণে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়েও নতুন প্রস্তাব দেয় পাকিস্তান। আর তা হলো, বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ যেন আহমেদাবাদে না রাখা হয়। এ জন্য আইসিসির সহায়তাও চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে পিসিবির এই প্রস্তাব মানা হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক প্রকাশিত বিশ্বকাপের খসড়া সূচিতে দেখা যায় ভারত পাকিস্তানের ম্যাচ আহমেদাবাদেই রাখা হয়েছে। ভারতের এই আচরণ ক্ষেপিয়ে তুলেছে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার জাভেদ মিয়াঁদাদকে।

রোববার (১৮ জুন) পাকিস্তান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিয়াঁদাদ দাবি তোলেন ভারতের স্টেডিয়াম নিয়ে আচরণের কারণে পাকিস্তানের উচিত বিশ্বকাপ বয়কট করা। তিনি বলেন, ‘আমরা ২০১২ সালে ভারত সফর করেছি। এমনকি ২০১৬ সালেও গিয়েছিলাম। এবার ভারতের উচিত পাকিস্তানে আসা। আমার যদি সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকত, আমি কখনোই ভারতে যেতাম না। এমনকি বিশ্বকাপ খেলতেও নয়। আমরা সবসময় ওদের সঙ্গে খেলতে প্রস্তুত থাকি। কিন্তু ওরা সেভাবে সাড়া দেয় না। পাকিস্তানের ক্রিকেটের মান এখন অনেক ভালো। আমরা এখনো অনেক বিশ্বমানের খেলোয়াড় তৈরি করছি। তাই আমরা ভারতে না গেলেও কিছু আসবে-যাবে না।’

এদিকে পাকিস্তান ক্রিকেট দল ভারতে বিশ্বকাপ খেলবে কিনা সেই সিদ্ধান্ত নিতে পাকিস্তান সরকারের দিকে বল ঠেলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠী। তবে বেশকিছু স্টেডিয়াম নিয়ে আপত্তি থাকা সত্ত্বেও পাকিস্তান দল ভারতে যাবে বলে ধারণা করছে পাকিস্তান সংবাদমাধ্যম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১১

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১২

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৩

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৪

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৫

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৬

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৭

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৮

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৯

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

২০
X