স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

ভারতের চাপ বাড়াচ্ছে পরিসংখ্যান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতে অক্সিজেন পেয়েছে ভারত। সেই জয়ের ফলে ভারতের সমীকরণটা যেন পানির মতোই সহজ হয়ে গেছে। এবার সুপার-আটের নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। আগামী ১লা মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে, সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেবে। এই ম্যাচে নেট রান রেটের কোনও ভূমিকা নেই। বড় বা ছোট ব্যবধান নয়—এখানে একমাত্র লক্ষ্য জয়।

ইডেনে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড দুর্দান্ত। তারা এই মাঠে এখনও পর্যন্ত বিশ্বকাপে হারেনি। এখানে খেলা তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। এমন কী ২০১৬ সালে এই মাঠেই বিশ্বকাপের ফাইনাল জিতেছিল তারা।

কঠিন চ্যালেঞ্জের মুখে ভারত ওয়েস্ট ইন্ডিজ দলে একাধিক আক্রমণাত্মক ব্যাটার রয়েছেন, যারা ইডেনের ছোট বাউন্ডারির সুবিধা নিতে পারে। এবারের টুর্নামেন্টে সর্বাধিক ১৭টি ছক্কা মেরেছেন শিমরন হেটমায়ার। অন্যদিকে শেরফান রাদারফোর্ড মেরেছেন ১২টি ছক্কা। তাদের সঙ্গে দলে আরও কয়েক জন বিধ্বংসী ব্যাটার রয়েছেন, যারা যে কোনও দলের বিপক্ষে বিপদ তৈরি করতে পারেন।

স্পিনের বিপক্ষে ভারতের সমস্যা এবারের বিশ্বকাপে ভারতের ব্যাটাররা স্পিনের বিপক্ষে কিছুটা সমস্যায় পড়েছেন। ধীরগতির বোলিংয়ের বিরুদ্ধে রান করতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজ দলে ভালো মানের স্পিনার আছেন। গুদাকেশ মোতি এবং আকিল হোসেন ভারতকে চাপে ফেলতে পারেন। মোতি এখনও পর্যন্ত ১০ উইকেট নিয়েছেন, আর হোসেন নিয়েছেন ৬ উইকেট।

প্রথমবার কলকাতায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম কলকাতায় মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। যদিও ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে ক্যারিবিয়ানদের। তবে সামগ্রিক ভাবে এই মাঠে ভারতের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খুব ভালো। বিশ্বকাপ বাদ দিলে, এই মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলা চারটি টি-টোয়েন্টি ম্যাচেই জয় পেয়েছে ভারত। সব মিলিয়ে ১লা মার্চের ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১০

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১১

এনসিপির ফল উৎসবে হামলা

১২

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৩

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৪

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৫

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৭

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৮

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৯

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

২০
X