স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সিরিজে ফিরছেন সাকিব, কী বলছে বাস্তবতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত জানুয়ারির শেষ সপ্তাহে হঠাৎ করেই সাকিব আল হাসানকে দেশে ফেরানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে বেশ আলোচনা। বিসিবি কর্মকর্তারা এমনও বলেছিলেন যে, ১১ মার্চ থেকে শুরু পাকিস্তান সিরিজ দিয়েই আবার জাতীয় দলে ফিরতে পারেন তিনি। তবে বাস্তবে সে সম্ভাবনা কমই দেখা যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ওয়ানডের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই সাকিবের।

২০২৪ সালের ৫ আগস্টের পর আর দেশে আসতে পারেননি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে, যার মধ্যে আছে হত্যা মামলাও। এসব মামলার সুরাহা করে সাকিবকে আবার দেশের ক্রিকেটে ফেরানোর উদ্যোগ বিসিবি। সাকিবের আইনজীবীদের কাছ থেকে মামলার কাগজপত্র নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে তারা।

বুধবার কক্সবাজারে বিসিবি পরিচালক আসিফ আকবর আরও একবার সাংবাদিকদের জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের ক্রিকেটে ফিরবেন সাকিব। ‘সাকিবের যে আইনি বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে, সেগুলো সমাধানের জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে’ বলেন তিনি।

কিন্তু সাকিবকে দেশে ফিরিয়ে পাকিস্তান সিরিজে খেলানোর মতো বাস্তব পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এদিকে আজকালের মধ্যেই ঘোষিত হওয়ার কথা পাকিস্তান সিরিজের বাংলাদেশ দল। জানা গেছে, দলে সাকিবকে রাখার ব্যাপারে বিসিবির কাছ থেকে কোনো সবুজসংকেত পায়নি নির্বাচক কমিটি। ফিটনেস পরীক্ষা ছাড়া এবং অনুশীলন না দেখে এত দিন পর সাকিবকে কীসের ভিত্তিতে দলে নেওয়া হবে, সে বিষয়টিও নির্বাচক কমিটির কাছে পরিষ্কার নয়। পাকিস্তান সিরিজের জন্য তারা বিসিবিতে যে দল জমা দিয়েছে, সেখানে তাই সাকিবের নাম নেই বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে একটি সূত্র।

জানা গেছে, দেশে ফিরতে পারলে সাকিব আগে বিসিবির ফিজিও–ট্রেনারদের সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করবেন। প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে থাকা সাকিবকে দলে ফেরানোর আগে তার পারফরম্যান্সও দেখতে চাইবে নির্বাচক কমিটি, সেটি হতে পারে ঘরোয়া ক্রিকেটেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X