কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১২:৪২ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাল্টে গেল পিএসএলের হিসেব-নিকেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। তার আগে বেশকিছু রদবদল এসেছে পিএসএল আয়োজন সংক্রান্ত বিষয়ে।

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরান এবং পাকিস্তান-আফগানিস্তান চলমান সংঘাতের প্রভাব পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। এ কারণে পিএসএলের পরিসরও কমিয়ে আনা হয়েছে।

আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পিএসএলের একাদশ আসর অনুষ্ঠিত হবে। ৮ দলের অংশগ্রহণে ৩৯ দিনে ৪৪টি ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানের ৬টি ভেন্যুতে।

ক্রিকেটভক্তদের মাঠে বসে বেশি খেলা দেখার সুযোগ করে দেওয়ার লক্ষ্য ছিল পিসিবির। তবে এখন পিএসএল কেবল লাহোর ও করাচিতে হবে বলে জানানো হয়েছে। এমনকি খেলা হবে দর্শকশূন্য মাঠে।

যাতায়াত ও জ্বালানি সাশ্রয়ে টুর্নামেন্টের পরিধিও কমিয়ে আনা হয়েছে। মাঠে থাকছে না দর্শক প্রবেশের সুযোগ। এমনকি নির্ধারিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটিও বাতিল ঘোষণা করা হয়েছে।

পিসিবি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, প্রতিদিন ৩০ হাজার দর্শক স্টেডিয়ামে খেলা দেখতে আসতে পারেন, এত মানুষের চলাচলে আমরা নিয়ন্ত্রণ আরোপ করতে পারি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদিন চলমান সংকট থাকবে, আমরা খেলায় দর্শক রাখব না। উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন— মুস্তাফিজুর রহমান, পারভেজ ইমন, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং তানজিদ হাসান তামিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১০

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১১

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১২

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৩

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৪

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৫

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৭

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৯

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

২০
X