কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএলের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম ও রিশাদ

তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বাংলাদেশের ক্রিকেটারদের পাকিস্তান যাত্রা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে দেশ ছেড়েছেন তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন।

এর আগে সোমবার (২৩ মার্চ) চার ক্রিকেটার পাকিস্তানের উদ্দেশে রওনা দেন।

দেশ ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই নিশ্চিত করেছেন দুই ক্রিকেটার। রিশাদের সঙ্গে ছবি পোস্ট করে তামিম লিখেছেন, এখন পিএসএলে অংশ নেওয়ার সময়।

অন্যদিকে রিশাদ হোসেনও নিজের পোস্টে লিখেছেন, রাওয়ালপিন্ডিকে সঙ্গে নিয়ে পিএসএল ২০২৬-এর পথে এই আসরে ঝড় তুলতে চলেছি!

আসন্ন পিএসএলে রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজির হয়ে। নিলাম থেকে এই লেগস্পিনারকে দলে ভেড়ায় দলটি।

অন্যদিকে তানজিদ তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। যদিও তিনি নিলামে দল পাননি, পরে সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। পিএসএলে এটিই তার প্রথম অংশগ্রহণ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মোট ছয়জন ক্রিকেটার ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন।

এবারের পিএসএলে সর্বোচ্চ ছয়জন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। তারা হলেন- মুস্তাফিজুর রহমান (লাহোর কালান্দার্স), পারভেজ হোসেন ইমন (লাহোর কালান্দার্স), শরিফুল ইসলাম (পেশোয়ার জালমি), নাহিদ রানা (পেশোয়ার জালমি), তানজিদ হাসান তামিম (পেশোয়ার জালমি) ও রিশাদ হোসেন (রাওয়ালপিন্ডি পিন্ডিজ)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১০

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১১

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১২

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৩

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৪

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৫

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৬

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৭

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৮

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৯

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০
X