স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিগ ব্যাশের বর্ষসেরা বাংলাদেশি ক্রিকেটার

এবারের আসরে বাজিমাত করেছেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
এবারের আসরে বাজিমাত করেছেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন। আসরে দলটির অন্যতম সেরা পারফর্মারও ছিলেন তিনি। বিশেষ করে স্পিন বিভাগে হোবার্টকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন লাল-সবুজের এই প্রতিনিধি। এমন পারফরম্যান্সের পর রিশাদকে বিগ ব্যাশের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করেছে ক্রিকেট তাসমানিয়া।

২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বার্ষিক পুরষ্কার বিতরণের আয়োজন করে ক্রিকেট তাসমানিয়া। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন পুরস্কার প্রদান করে তারা।

এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটার। আর সেখানেই সেরার স্বীকৃতি পেলেন রিশাদ। একই ক্যাটাগরিতে রিশাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন হোবার্ট হ্যারিকেন্সের অলরাউন্ডার নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান ও দলনেতা নাথান এলিস।

বিগ ব্যাশের সর্বশেষ আসরে বল হাতে দারুণ ছন্দে ছিলেন রিশাদ। ৭.৮২ ইকোনোমিতে মোট ১৫ উইকেট শিকার করেন এই লেগি। আর প্রতি উইকেটের জন্য রিশাদ খরচ করেছেন ২০.৮৬ রান। তার সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট।

রিশাদ দারুণ পারফর্ম করলেও কোয়ালিফায়ার থেকে বিদায় নিতে হয়েছিল হোবার্টকে। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করেছিল তারা। নকআউট ম্যাচে মেলবোর্ন স্টারসকে ৩ রানে হারিয়ে চ্যালেঞ্জার ম্যাচে উঠে তারা। তবে ফাইনালে উঠার লড়াইয়ে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে বিদায় নেয় রিশাদের দল। সেই রিশাদ এখন পাকিস্তান সুপার লিগে আলো ছড়াচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X