কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১১:১৬ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

সৌরভ গাঙ্গুলির জমি দখলচেষ্টা, থানায় অভিযোগ

সৌরভ গাঙ্গুলি। ছবি : সংগৃহীত
সৌরভ গাঙ্গুলি। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির একটি জমি দখল করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার এ নিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, অভিযুক্তের নাম সুপ্রিয় ভৌমিক। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি সৌরভ গাঙ্গুলির বাটানগরের জমির ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তারক্ষী বাধা দিতে গেলে তাকে হুমকি দেন সুপ্রিয়। এমনকি এফআইআর দায়েরের পরও ওই নিরাপত্তারক্ষীকে ফোন করে আবার হুমকি দেওয়া হয়।

বাটানগরের এ জমিতে একটি স্কুল তৈরির পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অভিনায়কের। সেখানে স্কুল গড়ার প্রস্তুতি চলছে। তার মধ্যে এমন অভিযোগের পর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত সুপ্রিয়কে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে তারা।

সৌরভের পক্ষে পুলিশের কাছে অভিযোগে বলা হয়েছে, সুপ্রিয় ভৌমিক ওই জমিতে ঢুকে মদ্যপান করতেন। এর আগেও সুপ্রিয় ও তার কয়েকজন বন্ধু গ্রিল কেটে ওই জমিতে ঢোকেন।

তবে পাল্টা অভিযোগ করে সুপ্রিয় ভৌমিক জানান, তিনি নিরাপত্তারক্ষীর কিছু দুষ্কর্মে বাধা দিয়েছিলেন। তাই তাকে ফাঁসাতে এ ‘মিথ্যা’ অভিযোগ আনা হয়েছে।

আনন্দবাজার অনলাইনকে সুপ্রিয় জানান, তিনি পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। তবে তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি। সৌরভের যে জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে, সেখানে তারা স্থানীয় কয়েকজন আড্ডা দিতেন। ওই নিরাপত্তারক্ষীর সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে জমির গেটের তালা ভেঙে যায়। তারপরেই তার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X