স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘রোহিত-বিরাটের বিদায়ের পিছনে দায় গম্ভীরের’

গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত
গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের অভ্যন্তরে যেন চলছে নীরব ঝড়। টেস্ট থেকে অভিজ্ঞ তারকা রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের আকস্মিক অবসরের পেছনে নাকি আছেন বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর—এমনই বিস্ফোরক দাবি করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। তার মতে, গম্ভীরের কোচিং শৈলী ও তৈরি করা ‘চাপের পরিবেশ’ই সিনিয়র ক্রিকেটারদের বিদায়ে বড় ভূমিকা রেখেছে।

তিওয়ারি ইনসাইড স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘যদি সিনিয়র খেলোয়াড়রা দলে থাকেন—অশ্বিন, রোহিত কিংবা বিরাটের মতো তারকারা—তাহলে তারা প্রশ্ন তুলবেন, মতামত দেবেন। কিন্তু বর্তমান কোচ এমন এক পরিবেশ তৈরি করেছেন, যেখানে এই অভিজ্ঞ ক্রিকেটারদের জায়গা নেই। তিনি নিশ্চিত করেছেন, যেন এরা আর দলে না থাকেন।’

সাবেক এই ব্যাটার আরও যোগ করেন, ‘গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। ভারতীয় ক্রিকেটের ভেতরে অনেক অস্বস্তিকর পরিবর্তন এসেছে। এই সময়ের মধ্যেই অশ্বিন, রোহিত, বিরাট—সবাই অবসর নিয়েছেন। হঠাৎ করে কিছু খেলোয়াড় দলে ঢুকে পড়ছেন, আবার পরের ম্যাচেই প্রথম একাদশে জায়গা পাচ্ছেন—এতে ধারাবাহিকতার অভাব স্পষ্ট।’

তিওয়ারির মতে, এই পুরো প্রক্রিয়াই দলে অনিশ্চয়তা ও মানসিক চাপ বাড়িয়েছে। ‘রোহিত আর বিরাট ভারতীয় ক্রিকেটের সম্পদ। তারা দেশকে যে উচ্চতায় নিয়ে গেছেন, সেটা অনস্বীকার্য। কিন্তু যখন তারা অনুভব করবেন যে ড্রেসিংরুমে আর তাদের প্রয়োজন নেই, তখন স্বাভাবিকভাবেই তারা সরে দাঁড়াবেন,’ — বলেন তিনি।

তবে তিওয়ারি একই সঙ্গে সতর্কও করেছেন, ‘গম্ভীর যদি আসন্ন বিশ্বকাপ পরিকল্পনায় রোহিত ও বিরাটকে বাদ দেন, সেটা হবে এক ভয়ংকর ভুল সিদ্ধান্ত। সাদা বলের ক্রিকেটে এই দুজনের মতো পারফর্মার খুব কমই আছে।’

উল্লেখ্য, রোহিত শর্মা ও বিরাট কোহলি ইতিমধ্যে ভারতের অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে স্কোয়াডে রয়েছেন। যদিও নেতৃত্বভার এখন শুবমান গিলের হাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X