শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

এ কোন স্টোকস, বিস্মিত নেট দুনিয়া

স্টোকসের নতুন ছবি দেখে চমকে গেছেন ভক্ত-সমর্থকরা। ছবি : সংগৃহীত
স্টোকসের নতুন ছবি দেখে চমকে গেছেন ভক্ত-সমর্থকরা। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক বেন স্টোকসের নতুন কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তার নতুন ছবি দেখে রীতিমতো চমকে গেছেন ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। কারণ আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এক চেহারায় দেখা যাচ্ছে স্টোকসকে।

নতুন ছবিতে স্টোকসের মুখ অনেক বেশি শুকনো দেখাচ্ছে। মুখের গঠন স্পষ্ট হয়ে উঠেছে, শরীরও বেশ কমে গেছে। এই পরিবর্তন নিয়ে নানা প্রশ্ন উঠলেও এর পেছনের কারণ হিসেবে উঠে এসেছে তার ভয়াবহ একটি ইনজুরি।

স্টোকস নিজেই জানিয়েছেন, মুখে বলের আঘাত পাওয়ার পর তিনি খুবই গুরুতর পরিস্থিতির মুখোমুখি হন। তিনি জানান, আঘাতটি এতটাই ভয়াবহ ছিল যে আরেকটু এদিক-সেদিক হলেই বড় বিপদ ঘটতে পারত, এমনকি জীবনও ঝুঁকিতে পড়তে পারত। পরে স্টোকসের মুখে বড় ধরনের অস্ত্রোপচার করাতে হয়।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টোকস জানান, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন যে বড় কোনো স্থায়ী ক্ষতি ছাড়াই তিনি বেঁচে আছেন। তার ভাষায়, পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়ংকর, তবে শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়ে ফিরতে পেরেছেন।

এই অস্ত্রোপচার ও দীর্ঘ বিশ্রামের কারণেই তার শারীরিক গঠনে বড় পরিবর্তন এসেছে। মাত্র কয়েক মাস আগের তুলনায় তাকে এখন অনেকটাই আলাদা দেখাচ্ছে। কেউ বলছেন তিনি আরও তরুণ দেখাচ্ছেন, আবার কেউ মজা করে বলছেন এটি যেন স্টোকসেরই নতুন সংস্করণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ লাল কার্ডের ম্যাচে ঐতিহাসিক জয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন শুরু

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

১০

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

১১

 ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

১৩

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

১৪

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

১৫

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

১৬

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প

১৭

সড়কপথে বেনাপোল হয়ে আজ ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

১৮

জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

১৯

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

২০
X