স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ এএম
অনলাইন সংস্করণ

তাসের ঘরের মতো ভাঙল পাকিস্তানের ব্যাটিং, ভারতের সামনে সহজ টার্গেট

কুলদীপের বোলিং তোপেই কুপোকাত পাকিস্তান। ছবি : সংগৃহীত
কুলদীপের বোলিং তোপেই কুপোকাত পাকিস্তান। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি তখনো গমগম করছে পাকিস্তানের ঝড়ো সূচনায়। শুরুতে ওপেনাররা ভারতীয় বোলারদের উপর ছড়িয়েছিলেন দাপট। মনে হচ্ছিল, ফাইনালের মঞ্চে বড় লক্ষ্য ছুড়ে দেবে বাবরবিহীন পাকিস্তান। কিন্তু মাঝপথে হঠাৎ থেমে গেল সেই ছন্দ। কুলদীপ যাদবের ঘূর্ণিজালে ভরাডুবি হলো পুরো মিডল অর্ডার, ১৯.১ ওভারে অলআউট পাকিস্তান ১৪৬ রানে।

টস জিতে ফিল্ডিং নেওয়া সুর্যকুমার যাদবের সিদ্ধান্তে প্রথমে প্রশ্ন উঠেছিল। কারণ ইনিংসের প্রথমভাগেই পাকিস্তানের ওপেনাররা দেখিয়ে দিয়েছিলেন আক্রমণাত্মক মেজাজ। সাহিবজাদা ফারহান আর ফখর জামানের জুটিতে অর্ধেক পথেই ওঠে যায় ৮৪ রান। ম্যাচ তখন পাকিস্তানের হাতেই চলে যাচ্ছে বলে মনে হচ্ছিল।

কিন্তু বরুন চক্রবর্তীর এক ওভারেই ভাঙে দৃঢ় ওপেনিং জুটি। ৩৮ বলে ৫৭ রান করে সাজঘরে ফেরেন ফারহান। সেই ধাক্কা সামাল দিতে নামা সাইম আয়ুবও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩তম ওভারে কুলদীপের শিকার হয়ে ফেরেন মাত্র ১৪ রানে।

সেখান থেকেই শুরু হয় পতনের স্রোত। ফখর জামান লড়াই করছিলেন, কিন্তু তিনিও ৩৫ বলে ৪৬ রানের ইনিংসের পর কুলদীপের ঘূর্ণিতে হার মানেন। এরপর পরপর উইকেট হারিয়ে মাত্র ২৫ বলে ছয় ব্যাটার সাজঘরে। ১৭তম ওভার শেষে পাকিস্তান দাঁড়িয়ে যায় ১৩৪/৮ এ।

কুলদীপ যাদব ছিলেন ভারতীয় বোলিং আক্রমণের মূল ভরসা। ৪ ওভারে ৩০ রান খরচায় তুলে নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। তাকে যোগ্য সহায়তা দেন অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী—প্রত্যেকে নেন দুইটি করে উইকেট।

অসাধারণ সূচনার পরও পাকিস্তানের ইনিংস এভাবে ভেঙে পড়া নিঃসন্দেহে ভারতের বোলারদের কৃতিত্ব। আর এখন সব চোখ ভারতের ব্যাটিংয়ের দিকে—ফাইনালের মঞ্চে ১৪৭ রানের লক্ষ্য কি সহজেই টপকে যাবে সুর্যকুমারের দল? নাকি লড়াইয়ে ফিরতে পারবে পাকিস্তানের বোলাররা?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X