বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৬:০৫ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জিতলে খেলোয়াড়রা প্রত্যেকেই পাবেন গাড়ি-মোটরবাইক

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ জিতে দেশে ফিরলেই বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের গাড়ি ও মোটরবাইক দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশি ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম।

ওয়ার্ল্ডকাপের শুরুটা কিছুটা আঁধারেই কাটছে বাংলাদেশ দলের। প্রথম ম্যাচটি আফগানিস্তানের সাথে বড় ব্যবধানে জিতলেও পরের ম্যাচ ইংল্যান্ডের সাথে হারতে হয়। আজ নিউজিল্যান্ডের সাথের ম্যাচেও ওপেনিংয়ে ধস নামে। কিন্তু এর পরেও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। এরইমধ্যে বাংলাদেশ টিমকে আরও উৎসাহিত করার লক্ষ্যে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম নিয়ে এলো বড় চমক। বাংলাদেশ দল এবারের ওয়ার্ল্ডকাপ জিতলেই প্রত্যেক খেলোয়াড় পাবেন একটি করে মোটরবাইক এবং দলের ক্যাপ্টেন পাবেন একটি গাড়ি।

এর আগে ডিজিটাল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ‘নগদ’ ঘোষণা দেয়- ওয়ার্ল্ড কাপ জিতলে সবাইকে একটি করে বিএমডব্লিউ উপহার দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় কিউকম নিয়ে এলো এই চমকপ্রদ অফার। কিউকমের ঘোষণায় বলা হয়, কিউকম বিশ্বাস করে বাংলাদেশ দল এই ওয়ার্ল্ডকাপ জেতার ক্ষমতা রাখে এবং জিতবে, তাই খেলোড়ারদের উৎসাহিত করার জন্য তাদের এই ঘোষণা।

কিউকমের এমডি মো. রিপন মিয়া বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ম্যাচে যেন দেশবাসীরা তাদের সাপোর্ট দেন এবং খেলা দেখেন। কারণ আমরা জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। আমরা যদি দেশের প্রত্যেকটি কর্মকাণ্ডে দেশের পাশে থাকি তবেই এই দেশ এগিয়ে যাবে বহুদূর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X