স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৫:১৯ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ভারত। ছয় রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাবর আজমের দল।

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলীয় ৭২ রানের মধ্যে উদ্বোধনী জুটি হারায় পাকিস্তান। রিজওয়ানকে সঙ্গে নিয়ে ৮২ রান যোগ করে ৫০ রানে আউট হয়েছেন বাবর। তার বিদায়ের পর দ্রুতই আরও তিন উইকেট হারায় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। তবে এরপরই ঘটে ছন্দপতন। ৪১ রানের মাথায় আব্দুল্লাহ শফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। আরেক ওপেনার ইমাম উল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৬ রান করে হার্দিকের বলে উইকেটের পেছনে ধরা পড়েন বাঁহাতি এই ওপেনার।

তৃতীয় উইকেট জুটিতে ৮২ রান সংগ্রহ করেন রিজওয়ান ও বাবর। ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নিয়ে আউট হন পাকিস্তান অধিনায়ক। ৫৮ বলে ৭টি চারের মারে ৫০ রানে সিরাজের বলে বোল্ড হন বাবর। ইনিংসের ৩৩তম ওভারে সৌদ শাকিল ও ইফতিখার আহমেদকে তুলে ভারতেকে ম্যাচে ফেরান চায়নাম্যান স্পিনার কুলদ্বীপ যাদব। পরের ওভারে ৪৯ রানে থাকা রিজওয়ানকে বোল্ড করেন বুমরাহ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১০

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১১

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১২

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৩

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৪

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৫

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৬

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৭

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৮

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৯

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

২০
X