স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

বিমান আর ‘৬-০’ ইঙ্গিতে ভারতকে কী বোঝালেন রউফ

হারিস রউফ। ‍ছবি : সংগৃহীত
হারিস রউফ। ‍ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ কেবল ব্যাট-বলের লড়াইয়েই সীমাবদ্ধ থাকে না। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচেও মাঠের বাইরে নানা কাণ্ড ছিল আলোচনায়। সুপার ফোরেও একই অবস্থা। মাঠের বাইরের কাণ্ডে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ।

পাকিস্তানের ফিল্ডিংয়ের সময় হাতের ইশারায় ভারতকে যেন মনে করিয়ে দিয়েছেন ‘রাফাল দুঃস্বপ্নের’ কথা। ভারতের ইনিংস চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন তিনি। সেখানে কিছু ভারতীয় সমর্থক গ্যালারি থেকে উসকানি দিচ্ছিল রউফকে।

সেই সমর্থকদের উসকানির জবাবে হারিস রউফ আঙুল তুলে ‘৬-০’ দেখান এবং হাত নেড়ে এমন ভঙ্গি করেন যেন একটি বিমান উড়ছে এবং পরে ভেঙে পড়ছে। বিষয়টি যে পাকিস্তান বিমানবাহিনীর মে মাসের ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ সম্পর্কিত তা বোঝাই যাচ্ছিল। সেই অভিযানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান, যার মধ্যে বেশ কয়েকটি ছিল আবার ফরাসি রাফাল।

হারিস রউফের এমন কাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাকিস্তানি সমর্থকরা একে সাহসী, মজার এবং গৌরবের ইঙ্গিত হিসেবে দেখলেও পাক বোলারের এমন ভঙ্গিমায় ভারতীয় সমর্থকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

মাঠের লড়াইয়ে অবশ্য দাপটের সঙ্গেই জয় পেয়েছে ভারত। পাকিস্তান প্রথমে ব্যাট করে গড়ল নিজেদের সর্বোচ্চ রান (১৭১) ভারতের বিপক্ষে। তবুও শেষ পর্যন্ত তা রইল হারের রেকর্ড ছাড়া আর কিছু নয়। অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস ভর করে ভারত সহজেই ৬ উইকেটে জিতল, হাতে থাকল সাত বল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X