স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বকাপের তিন ভেন্যু

পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান ভারতের

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (বামে) এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ছবি: সংগৃহীত
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (বামে) এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

ভারতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার আসর ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র চার মাস বাকি। তবে এখনো চূড়ান্ত সূচি প্রকাশ করতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রকাশিত বিশ্বকাপের খসড়া সূচিতে তিন ভেন্যু নিয়ে আপত্তি তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। তবে পিসিবিকে আইসিসি ও বিসিসিআই যৌথভাবে সিদ্ধান্ত জানিয়েছে। ক্রিকেটের দুই সংস্থা জানায়, কোনো যৌক্তিক কারণ নেই ভেন্যু পরিবর্তনের।

পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলা রয়েছে পাকিস্তানের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে চায় না পাকিস্তান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০ অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সূচি রয়েছে পাকিস্তানের। কিন্তু অজিদের বিপক্ষে বেঙ্গালুরুতে না খেলে চেন্নাইতে খেলতে চায় পাকিস্তান। এ ছাড়া ২৩ অক্টোবর চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলা রয়েছে বাবর আজমদের। চেন্নাইয়ের পরিবর্তে বেঙ্গালুরুতে আফগানদের মুখোমুখি হতে চায় পাকিস্তান। পিসিবির এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিশ্বকাপের আয়োজক ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X