স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০২:৪৮ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে সাকিবকে খেলানো ঠিক হবে না : সুজন

সাকিব আল হাসান (বাঁয়ে) ও খালেদ মাহমুদ সুজন। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান (বাঁয়ে) ও খালেদ মাহমুদ সুজন। ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে অধিনায়ক সাকিব আল হাসানকে খেলানো ঠিক হবে না বলে জানিয়েছেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সোমবার (১৬ অক্টোবর) ভারতের পুনেতে টিম হোটেলে সাংবাদিকদের এ কথা জানান খালেদ মাহমুদ সুজন। ভারতের বিপক্ষে টাইগার অধিনায়ককে নাময়ে বড় ধরনের ঝুঁকি নিতে চান না বলেও জানান তিনি।

সুজন জানান, যেহেতু মাসলে চোট পেয়েছে সেহেতু টিয়ার থাকবেই। কতটা রিকভারি হয়েছে সাকিবের এটা দেখতে হবে। এটা (এই ধরনের চোটে) হাটলেও ব্যাথা হয়। তবে সাকিবের মাশাল্লাহ এরকম কিছুই নেই। যার জন্য আমরা আশাবাদী। ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। যদি সে নিজেকে কম্ফোর্টেবল মনে করে তাহলে সে খেলতে পারবে। আমরা চাই না সাকিব কোনো ধরণের ঝুঁকি নিক।’

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় মাসল ক্র্যাম্পে (মাংসপেশিতে টান) পড়ে সাকিবের। রাচিন রবীন্দ্রের একটি বলে সিঙ্গেল নিতে গিয়ে বাঁ-পাশের ঊরুতে আবারও চোট পান এই অলরাউন্ডার। এ সময়ে মাঠেই সাকিবকে খানিকটা সেবা শুশ্রূষা করেন টাইগারদের ফিজিও। এরপর সে ফিল্ডিং করে এবং ১০ ওভারের কোটা পূরণ করে। ম্যাচের পর বাংলাদেশ অধিনায়কের এমআরআই স্ক্যান করা হয়। ভারত ম্যাচের আগেও তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে জানান টাইগার টিম ম্যানেজমেন্ট।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১১

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১২

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৩

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৪

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৫

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৬

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৭

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৮

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৯

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

২০
X