ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের ইনজুরির ব্যাপারে যা জানাল বিসিবি

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় মাসল ক্র্যাম্পে (মাংসপেশিতে টান) পড়েন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিলেও রাচিন রবীন্দ্রের একটি বলে সিঙ্গেল নিতে গিয়ে বাঁ-পাশের ঊরুতে আবার চোট পান এই অলরাউন্ডার। এ সময়ে মাঠেই সাকিবকে খানিকটা সেবা শুশ্রূষা করেন টাইগারদের ফিজিও।

এরপরই দ্রুত ব্যাট চালাতে থাকেন টাইগার কাপ্তান। তবে নিজের ইনিংস বড় করার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

এরপর বোলিংয়ে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের কোটা পূরণ করেন সাকিব। ফিল্ডিংয়ে দাঁড়ান নিজের চিরচেনা জায়গা ছেড়ে স্লিপে। এতে ম্যাচ চলাকালেই বোঝা যাচ্ছিল, কিছুটা সমস্যায় ভুগছেন সাকিব। একপর্যায়ে মাঠে ছেড়ে বেরিয়ে যান তিনি। ম্যাচ শেষে হাসপাতালে চলে যান টাইগার কাপ্তান।

পরে জানা যায়, স্ক্যান করতে সাকিবকে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সকালে জানা যায় তার পেশিতে চিড় ধরা পড়েছে।

এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে ভুগছিলেন সাকিব। যে কারণে নিউজিল্যান্ড ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করা হয়েছে। এই পরীক্ষার ফলাফলে কি এসেছে তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড।

শনিবার রাতে বিসিবির পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যাটিংয়ের সময় বাঁ ঊরুর মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে থাকেন সাকিব। এরপর সে ফিল্ডিং করে এবং ১০ ওভারের কোটা পূরণ করে। ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করা হয়েছে, আসছে ম্যাচগুলোর আগে তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে।'

সাকিব পরের ম্যাচে খেলতে পারবেন কিনা তা এখনো বলা যাচ্ছে না। তার চোটের অগ্রগতি বিবেচনা করে মাঠে নামার ব্যাপারে সবুজ সংকেত দেবেন ফিজিওরা। বিসিবির বিবৃতিতে বলা হয়, 'আমরা ক্লিনিক্যালি তার প্রতিদিনের অগ্রগতি মূল্যায়ন করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঁড়ি দিয়ে টানা ওঠানামা করলে কি কোনও উপকার পাওয়া যায়, জেনে নিন

ওসমান হাদী গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেকে

বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে সমর্থকদের তীব্র ক্ষোভ

রেললাইনের দুটি স্থানে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

অভিনেতা অপূর্বের ঘরে এলো কন্যাসন্তান

দলের অবনমনের ক্ষোভে স্টেডিয়ামে আগুন দিল সমর্থকরা

দিনে বা সপ্তাহে কত ঘণ্টা কাজ করা উচিত, যা বলছে বিজ্ঞান

বালক বিদ্যালয়ের ভর্তি লটারিতে এলো মিস জুলেখা খাতুনের নাম

পদোন্নতি পাওয়া ৩০ ডিআইজি নতুন দায়িত্বে

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই : শফিকুল আলম

১০

বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন তানজিম সাকিব

১১

সর্বোচ্চ কতটি আসনে প্রার্থী হওয়া যাবে জানাল ইসি

১২

গাজায় ঝড়ের তাণ্ডব, বিপর্যস্ত জনজীবন

১৩

বাম্পার ফলনের আশায় আলু চাষে ব্যস্ত চাষিরা

১৪

হারার পর ব্যাটিং অর্ডার নিয়ে অদ্ভুত অজুহাত ভারতের

১৫

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

১৬

হাসপাতালের আবাসিক ভবনের দেয়ালে পরগাছা, খসে পড়ছে পলেস্তারা

১৭

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩১ অভিবাসী গ্রেপ্তার

১৮

মেডিকেলে ভর্তি পরীক্ষায় ১ লাখ ২২৬৩২ শিক্ষার্থীর অংশগ্রহণ

১৯

জুমার দিন কোন সময় গোসল করা সুন্নত, জেনে নিন

২০
X