স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

অভিমানের পর আবার নোয়াখালী দলে ফিরলেন সুজন

খালেদ মাহমুদ সুজন। পুরোনো ছবি
খালেদ মাহমুদ সুজন। পুরোনো ছবি

বিপিএল শুরু হতে আর এক দিনেরও কম সময় বাকি। ঠিক এই গুরুত্বপূর্ণ মুহূর্তেই একের পর এক নাটকীয় ঘটনায় সরগরম হয়ে উঠেছে টুর্নামেন্টের পরিবেশ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তনের খবরের পরই দুপুরের দিকে আলোচনার কেন্দ্রে চলে আসে নোয়াখালী এক্সপ্রেস।

দলের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে অনুশীলন সেশন মাঝপথে ছেড়ে চলে যান নোয়াখালীর কোচিং স্টাফের দুই গুরুত্বপূর্ণ সদস্য—খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। সেই ঘটনায় দলকে ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা ও উদ্বেগ।

তবে নাটকের এখানেই শেষ নয়। ঘটনার প্রায় তিন ঘণ্টা পরই পরিস্থিতির পরিবর্তন ঘটে। বিকেলে নোয়াখালীর মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর ফের অনুশীলনে যোগ দেন সুজন ও তালহা। পরে গণমাধ্যমের সামনে এসে খালেদ মাহমুদ জানান, মুহূর্তের আবেগ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এর মধ্যেই আসর শুরুর আগের দিন নোয়াখালী এক্সপ্রেস তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। দলটির নেতৃত্বে থাকছেন সৈকত আলী। এটি নোয়াখালীর বিপিএল ইতিহাসে প্রথম অংশগ্রহণ, আর সেই সঙ্গে সৈকতের জন্যও প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা।

মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর মিডিয়াম পেস বোলিংয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সৈকত। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেললেও কখনো নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি তিনি।

নাটকীয় এই দিন শেষে নোয়াখালী এক্সপ্রেস শিবিরে আপাতত স্বস্তি ফিরেছে, এখন নজর মাঠের পারফরম্যান্সে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X