স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০১:৩০ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পরাজয়ের পর ফিফটির কোনো মূল্য দেখেন না তামিম

তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত
তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ দলে তার ক্যারিয়ারের বয়স মাত্র কয়েক ম্যাচ। শুরুটাও ভালো হয়নি। একাধিক ম্যাচে টানা ব্যর্থ হয়েছেন। গতকালের ম্যাচের আগে তার সর্বোচ্চ রান ছিল ১৬। তারপরও তরুণ ওপেনার তানজিদ তামিমের ওপরই ভরসা রাখেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। অবশেষে তার প্রতিদান দিলেন এই ওপেনার। গতকাল ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এসে ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হারায় ব্যক্তিগত প্রাপ্তিতে সন্তুষ্ট হতে পারছেন না তামিম।

নিজের প্রথম বিশ্বকাপে খেলতে এসে একটু ‘বিরক্তিকর’ মনে হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘কখনোই বিরক্তিকর না। সব প্লেয়ারে ইচ্ছা থাকে বিশ্বকাপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা। দলের সবাই চেষ্টা করেছে এখানে ভালো কিছু করার। আজকে হয়নি, আমরা পরের ম্যাচে ফোকাস করছি।’

বিশ্বকাপে বাংলাদেশ যে বড় স্বপ্ন নিয়ে খেলতে এসেছিল, তার বর্তমান অবস্থা কি? উত্তরে তামিম বলেন, ‘এখনও কিন্তু আমাদের খেলা শেষ হয়নি। সামনে আমাদের পাঁচটা ম্যাচ আছে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’

বিশ্বকাপ নিজের প্রথম অর্ধশতক করেন তামিম। ভারতের বিপক্ষে এই ম্যাচে ব্যাট হাতে ৫১ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এমন ইনিংস নিয়ে জানতে চাইলে তামিম বলেন, ‘অবশ্যই দেখেন দল না জিতলে ইনিংসটা মূল্যহীন হয়ে যায়। দল জিতলে ভালো লাগে, যেটুকুতেই অবদান রাখতে পারি। যেটা হয়নি এটা নিয়ে চিন্তিত না। আমরা সামনের দিকে তাকাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দূরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১০

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১১

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১২

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৩

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৪

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৬

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৭

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

১৮

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

১৯

এমবাপ্পে: বঁদির গলির ছেলে যে বিশ্বকাপের পুরো পাঁচ লক্ষ ডলার দিয়ে দিল প্রতিবন্ধী শিশুদের

২০
X