স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল : নিলামের আগেই দল পেলেন তামিম

তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত
তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত

বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে অংশগ্রহণকারী পাঁচ দল নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। নিলামের আগেই তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ইতোমধ্যেই রাজশাহী তাদের প্রধান কোচের নাম প্রকাশ করেছে। এবার জাতীয় দলের তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী। বাংলাদেশের জার্সিতে এখন অবধি ৪২ টি-টোয়েন্টিতে ১২৮ স্ট্রাইকরেটে করেছেন ১০৫৬ রান।

বিপিএলে তামিমের স্ট্রাইকরেট আরও ভালো। ৩ দলের হয়ে এখন পর্যন্ত ২৬ ইনিংসে ১৩৭ স্ট্রাইকরেটে রান করেছেন ৮৮০। বিশেষ করে সবশেষ আসরে ঢাকার হয়ে ব্যাট করেছেন ১৪০-এরও বেশি স্ট্রাইকরেটে। ১২ ম্যাচে ৪৪ গড়ে করেছিলেন ৪৮৫ রান।

এর আগে, বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পরই কাজে নেমে পড়েছে রাজশাহী। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় ওপেনার ও বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার। বর্তমানে বিসিবির অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X