স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার লিটনের সমালোচনায় ওয়াসিম 

লিটন দাসের সমালোচনায় এবার ওয়াসিম আকরাম । ছবি : সংগৃহীত
লিটন দাসের সমালোচনায় এবার ওয়াসিম আকরাম । ছবি : সংগৃহীত

বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে না একেবারেই। এক জয়ের পর টানা তিন হারে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান বাংলাদেশ ক্রিকেট দলের। পরাজয়ের সঙ্গে পরাজয়ের ধরনে একপ্রকার বিরক্ত বাংলাদেশের ক্রিকেট ভক্ত ও সমালোচকরা। ক্রিকেট বিশ্লেষকরা ব্যাটার-বোলারদের বলতে গেলে এক প্রকার ধুয়ে নিচ্ছেন। বিশেষ করে বিশ্লেষকদের সমালোচনার তীর বাংলাদেশের ব্যাটারদের ওপর বেশি। এবার সেই তালিকায় যোগ দিলেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম। অবশ্য তার চোখে সর্বশেষ ভারতের বিপক্ষে হারের সবচেয়ে বেশি দোষ ওপেনার লিটন দাসের।

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস। কিন্তু নিজের নামের প্রতি কখনই নিয়মিতভাবে সুবিচার করতে পারেননি এই স্টাইলিশ ব্যাটার। মাঠের ভেতরে খেলায় নিয়মিত না হলেও মাঠের বাইরে বিভিন্ন আলোচনায় নিয়মিত এই ক্রিকেটারের এবার সমালোচনা করলেন পাকিস্তানের গ্রেট ওয়াসিম আকরাম।

ভারতের বিপক্ষে দারুণ শুরু করেও আউট হওয়ার ধরন পছন্দ হয়নি ওয়াসিম আকরামের। এ ছাড়া ভারতের বিপক্ষে দলের হারের দায়টা শুধুই লিটন দাসের ওপরে দিয়েছেন তিনি। ৬৬ রান করা লিটনের অমন শটের সমালোচনায় মেতেছিলেন ওয়াসিম।

তিনি বলেন, “তরুণরা তো সিনিয়রদের দেখেই শিখবে। লিটন দাস অনেক দিন ধরেই খেলছে। সে বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র খেলোয়াড়। কিন্তু সে যে সময় আউট হয়েছে, যে শট খেলে আউট হয়েছে, সেটার কোনো দরকারই ছিল না। পরিস্থিতিও অমন শট খেলার উপযোগী ছিল না। তার উচিত ছিল অমন শট না খেলে দেখে শুনে ব্যাটিং করে যাওয়া।”

লিটন দাসকে নিয়ে ওয়াসিম আকরামের এমন সমালোচনা অবশ্য এবারই প্রথম না। এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশ দলের এই ওপেনারকে নিয়ে মুখ খুলেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বলেই লিটনের আউট হওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন ওয়াসিম আকরাম।

নিউজিল্যান্ড ম্যাচের পর ওয়াসিম আকরামের ছিল তার গেম রিডিং অ্যাবিলিটি নিয়ে, ‘লিটন দাস অনেক দিন ধরে খেলছে। সে এখন আর তরুণ নয়। বুঝতে পারলাম, বলটা বাজে ছিল। ন্যাচারালি শটটা চলে এসেছে। তবে এটা ৫০ ওভারের ম্যাচ। ফাইন লেগ পেছনে থাকলে সিঙ্গেল নাও। এসব কি আমাদের বলতে হবে?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১০

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১১

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১২

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

১৫

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

১৬

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

১৭

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

১৮

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

১৯

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

২০
X