স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ: পরিসংখ্যান কার পক্ষে কথা বলছে?

বাংলাদেশ ক্রিকেট দলের আশা থাকবে প্রোটিয়াদের বিপক্ষে পরিসংখ্যান বদলে দেওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলের আশা থাকবে প্রোটিয়াদের বিপক্ষে পরিসংখ্যান বদলে দেওয়ার। ছবি: সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা এখন পর্যন্ত সুখকর নয়। আফগানিস্তানকে উড়িয়ে শুরু করলেও ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের কাছে ধরাশায়ী হয়েছে টাইগার বাহিনী। তবে পরাজয়ের বৃত্ত ভেঙে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশ শিবিরে। এই বিশ্বকাপে মারকাম-ক্লাসেন ঝড়ে উড়ে গেছে বেশির ভাগ দল। তাই প্রোটিয়াদের বিরুদ্ধে জয়ের জন্য দলীয় পারফরম্যান্স প্রয়োজন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

মঙ্গলবার (২৩ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

আজকের ম্যাচটি দুই দলের মধ্যে ২৫তম সাক্ষাৎ। আগের ২৪ ম্যাচের পরিসংখ্যান এগিয়ে রাখছে বাভুমার দলকে। এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি দেখায় প্রোটিয়ারা জয় পেয়েছে ১৮ ম্যাচে। বিপরীতে বাংলাদেশের জয় মাত্র ছয় ম্যাচে। যদিও বিশ্বকাপে দুই দলের জয়ের সংখ্যা সমানে সমান। ২০০৭ এবং ২০১৯ বিশ্বকাপে জয় পেয়েছে বাংলাদেশ। আর ২০০৩ সালে ও ২০১১ সালে জয়ের হাসি হেসেছিল প্রোটিয়ারা।

যদিও সবশেষ ৪ ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে কথা বলছে। ২০১৯ বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকাকে তাদেরই ঘরের মাঠে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ।

দুই দলের মুখোমুখি দ্বৈরথে ব্যাটে বলে অনেকটাই এগিয়ে প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের সর্বোচ্চ রান ৩৬৯। বিপরীতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩৩০। সর্বনিম্ন স্কোর দক্ষিণ আফ্রিকার ১৫৪। আর বাংলাদেশের ৭৮।

ব্যাট হাতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান গ্রায়েম স্মিথের। সাবেক এই অধিনায়ক টাইগারদের প্রতিপক্ষ হয়ে করেছেন ৫৭২ রান। আর বাংলাদেশের অধিনায়ক সাকিব প্রোটিয়াদের বিপক্ষে নিয়েছেন ৪৯২ রান।

সবচেয়ে বেশি উইকেট শিকারেও এগিয়ে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদা বাংলাদেশের বিপক্ষে নিয়েছেন ১৯টি। এই তালিকায় আছেন সাকিবও। প্রোটিয়াদের বিপক্ষে তার উইকেট ১৬টি।

বিশ্বকাপের পরিসংখ্যানে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সমান সমান থাকলেও ভারত বিশ্বকাপে বাংলাদেশ পুরোই ব্যাকফুটে। আর প্রোটিয়ারা দারুণ সব চমক জাগানিয়া খেলা খেলে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যাচ্ছে। তারপরও সমর্থকরা আশায় থাকবে যে আফ্রিকানদের বিপক্ষে ঘুরে দাঁড়াবে সাকিবের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

১০

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

১১

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১২

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১৩

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১৪

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৫

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৬

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৭

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৮

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৯

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

২০
X