স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যেমন হতে পারে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল শুরু করেছিল জয় দিয়ে কিন্তু সেই জয়ের পর থেকেই গল্পটা শুধুই হতাশা আর পরাজয়ের। একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের কাছে বড় পরাজয়ে অনেকটাই কোণঠাসা সাকিব আল হাসানের দল। বাকি ম্যাচগুলোতে জয় ছাড়া আর অন্য কিছু ভাবছে না টাইগাররা। সেই লক্ষ্যে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মঙ্গলবার (২৪ অক্টোবর) উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে বিশ্রামে থাকলেও এ ম্যাচ দিয়ে একাদশে ফিরছেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে বাংলাদেশ পাবে না দলের বড় ভরসা তাসকিনকে। টানা হার থেকে শিক্ষা নিয়ে, এ ম্যাচ জিততে চায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ একাদশে থাকতে পারে বেশকিছু পরিবর্তন।

ঘুরে দাড়ানোর মিশনে বাংলাদেশে দলে যে পরিবর্তন আসছে তা নিশ্চিত। কারণ দলে ফিরেছেন সাকিব। ভারতের বিপক্ষে মাঠে ছিলেন না তিনি। মুম্বাইয়ের গরম আর প্রতিপক্ষ আফ্রিকা দলের কথা চিন্তা করে একাদশে একজন পেসারকে বাদ দিতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে হয়ত একাদশে সুযোগ পাবেন মুস্তাফিজ ও শরিফুল। হাসান মাহমুদের বাদ পড়ার সম্ভাবনা প্রবল। আর স্পিনার বিভাগে শক্তি বাড়াতে পারে টাইগাররা। অধিনায়কে সাকিবের সঙ্গে দলে থাকছেন মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ।

ব্যাটিং অর্ডারে তেমন কোনো পরিবর্তন দেখা মিলবে না। ওপেনিং জুটিতে থাকবেন তানজিদ তামিম ও লিটন দাস। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আর খারাপ ফর্ম থাকলেও টিকে যাবে হৃদয়। তাকে দেখা যাবে পাঁচে। ছয় ও সাতে যথারীতি দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যাবে। অনেকদিন পর আজ মেহেদী মিরাজকে আটে ব্যাটিং করতেও দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটি ঘোষণা, প্রধান উপদেষ্টা তমিজ উদ্দিন

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

বেগমগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ২

উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

অস্ত্র নিয়ে হামলা: আহত জামায়াত নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ

ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে আটক ১

ট্রাম্পের আঙ্কারা সফর / এরদোয়ানকে ‘খুশি’ করতে ৪০টি যুদ্ধবিমানের ইঞ্জিন দিতে পারে যুক্তরাষ্ট্র

১০

রাতের আঁধারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

১১

ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে পালানো ঠেকাতে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

১২

দুদকের ডিজি মোতাহার হোসেন এবার যুব উন্নয়ন অধিদপ্তরে

১৩

কালবেলার সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

১৫

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন 

১৬

অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর

১৭

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর গুলি অপসারণ

১৮

‘তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত’

১৯

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইরাল প্রশ্নপত্রের নেপথ্যে

২০
X