স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০২:১৮ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

টস জিতে ফিল্ডিং নিয়েছেন জস বাটলার। ছবি : সংগৃহীত
টস জিতে ফিল্ডিং নিয়েছেন জস বাটলার। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান মেরুর দুই প্রান্তে অথচ থাকার কথা ছিল দুই দলের পাশাপাশি। পয়েন্ট টেবিলের দুই নম্বর দল স্বাগতিক ভারত যেখানে টানা ৫ জয়ে বিশ্বকাপে নিজেদের ফেবারিটের তকমাটা ভালোভাবেই ধরে রেখেছে, অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড মাত্র এক জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে। দুই মেরুর এই দুই দলের হাইভোল্টেজ ম্যাচ আজ দুপুর ২টা ৩০মিনিটে লখনৌতে। সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখার ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ফলে এই বিশ্বকাপে প্রথমবারের মতো আগে ব্যাটিং করবে রোহিত শর্মার দল।

টানা ষষ্ঠ জয়ের লক্ষ্যে মাঠে নামা এবারের আসরের টপ ফেবারিট ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে।

অন্যদিকে নিজেদের ‘ডু অর ডাই’ ম্যাচে ইংল্যান্ড দলও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১০

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

১১

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

১২

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৩

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৫

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৬

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১৮

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

১৯

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

২০
X