বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নেপালকেও উড়িয়ে দিল বাংলাদেশ

গোলের পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস। ছবি : বাফুফে
গোলের পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস। ছবি : বাফুফে

বাংলাদেশের মেয়েদের দাপট চলছেই। সাফ উইমেনস ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে সাবিনা-কৃষ্ণারা। ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে আজ সোমবার তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নেপালকে। দাপুটে এই জয়ে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম দুই ম্যাচে সমান একটি করে ড্র আর জয় পাওয়া বাংলাদেশ এদিনও দারুণ আত্মবিশ্বাসী ছিল। শুরু থেকেই দাপুটে খেলতে থাকে তারা। ম্যাচের ১৪ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন গোল করে দলকে এগিয়ে নেন। এই নিয়ে টুর্নামেন্টে তার গোল সংখ্যা দাঁড়াল চারে। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার।

ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে বাংলার মেয়েরা। লিপি আক্তারের দারুণ এক গোলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। অন্যদিকে, গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি পুরো ম্যাচে অতন্দ্র প্রহরীর মতো পোস্ট সামলে বাংলাদেশের ‘ক্লিন শিট’ নিশ্চিত করেন। সাত দলের এই টুর্নামেন্টে ৩ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে শীর্ষে এখন বাংলাদেশ।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী আসরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়েন সাবিনারা। আজ জয় পাওয়ায় অপরাজিতই থাকলো বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X