বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০২:১২ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠাল আফগানিস্তান 

টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ৩০তম ম্যাচ আজ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে আজ পুনেতে দুপুর ২টা ৩০ মিনিটে মাঠে নামবে এশিয়ার দুই দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।

শুরুর ধাক্কা কাটিয়ে বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচ শেষে ২ জয় ও ৩ হারে সমান ৪ করে পয়েন্ট আছে দুই দলেরই। রান রেটে এগিয়ে থাকায় টেবিলের পঞ্চম স্থানে আছে লঙ্কানরা। আর সপ্তম স্থানে আছে আফগানরা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ মুখোমুখি দুই দল।

আজকের ম্যাচের জয়ী দল সেমির পথে এক ধাপ এগিয়ে যাবে। অবশ্য হেরে যাওয়া দলেরও সুযোগ থাকছে শেষ চারে খেলার। তবে সেটা অনেক হিসাব-নিকাশের পর। এই মুহূর্তে রাউন্ড রবিন লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা চার দলের পয়েন্ট ১২,১০ ও ৮ করে। লঙ্কান ও আফগানদের ম্যাচের জয়ী দলের পয়েন্ট হবে ৬।

এই সমীকরণ মাথায় নিয়ে আজ আফগানরা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। স্পিনার নূর আহমেদের জায়গায় দলে ফেরত এসেছেন পেসার ফজলহক ফারুকি।

অপরদিকে ইনজুরিতে জর্জরিত লঙ্কান একাদশে এসেছে দুই পরিবর্তন। তাদের দলে জায়গা পেয়েছেন চামিরা এবং করুনারত্নে।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজল হক ফারুকী

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মহেশ থেকসানা, কাসুন রাজিথা, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১১

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১২

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৩

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৪

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৫

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৬

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৭

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৮

পর্তুগালের একাদশ ঘোষণা

১৯

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

২০
X