স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

মুশফিককে ফিরিয়েছেন হারিস। ছবি : সংগৃহীত
মুশফিককে ফিরিয়েছেন হারিস। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত চলতি ওয়ানডে বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের চাওয়া ছিল সেমিফাইনাল খেলা সেই লক্ষ্যে তাদের শুরুটাও ছিল বলার মতোই । কিন্তু প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পরের গল্প শুধুই পরাজয়ের। এসব পরাজয়ের মধ্যে সমর্থকদের সবচেয়ে বেশি কষ্ঠ দিবে বিশ্ব ক্রিকেটে তুলনামূলক খর্বশক্তির নেদারল্যান্ডের কাছে পরাজয়। কোন ম্যাচেই প্রতিযোগিতা গড়ে তুলতে না পারা বাংলাদেশ দলের সামনে প্রতিপক্ষ আজ আসরের আরেক ফর্মহীন দল পাকিস্তান। তবে পাকিস্তানকে পেয়েও জ্বলে উঠতে পারল না বাংলাদেশের ব্যাটাররা। টপ অর্ডারের ব্যর্থতায় আরও একবার ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের স্বপ্তম ম্যাচে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিং বেছে নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে অধিনায়কের ব্যাটিং বেছে নেওয়ার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করতে উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের ব্যাটাররা। দলীয় রান ৩০ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফেরত গেছেন টপ অর্ডারের তিন ব্যাটার।

হারের বৃত্ত ভাঙতে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা হলো ভুলে যাওয়ার মতোই। ইনিংসের প্রথম ওভারেই শাহিনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই বিশ্বকাপে ব্যর্থ ওপেনার তানজিদ তামিম। রিভিউ নিলেও কাজে আসেনি সেটি, উইকেটে ছিল আম্পায়ার্স কল। তানজিদ তামিম ফিরেছেন কোনো রান না করেই, বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছে কোনো রান না তুলতেই।

শাহিনের দ্বিতীয় শিকার হয়ে ফেরত গেছেন এই বিশ্বকাপের আরেক ব্যর্থ ব্যাটার নাজমুল হোসেন শান্ত। শর্ট মিডউইকেটে উসামা মীর ডানদিকে ঝুঁকে দারুণ ক্যাচ তালুবন্দী করেছেন। তৃতীয় ওভার শেষে স্কোরবোর্ডে ৬ রান তুলতেই দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

তামিম-শান্ত ফেরার পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। তবে তিনিও বেশিক্ষণ থিতু হতে পারলেন না। হারিস রউফের গুড লেংথ ডেলিভারিতে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৫ রানে ফিরেছেন তিনি। মুশফিকের আউট হওয়ার পর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ। লিটন দাসকে নিয়ে এখন তিনি আবার ইনিংস গড়ার চেষ্টায়। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১০

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১১

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১২

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৩

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৫

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৬

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৭

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৮

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৯

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

২০
X