বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ

গ্রুপপর্বে বাদ পরেও যত টাকা পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের পরাজয়ের বৃত্তে বন্দি রয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা ছয় পরাজয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। আর তাতেই প্রতিযোগিতায় সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টের বাকি দুটি ম্যাচ কেবলই নিয়মরক্ষার জন্য পরিণত হয়েছে টিম টাইগার্সদের। তবে গ্রুপপর্ব থেকেও বাদ পরে টুর্নামেন্ট থেকে মোটা অঙ্কের প্রাইজমানি পাচ্ছে বাংলাদেশ।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এক কোটি মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। সেমিফাইনালের স্বপ্ন শেষ হওয়া টিম টাইগার্স পাচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি টাকারও বেশি। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারাতে পারলে প্রাইজমানির পরিমাণ আরও বাড়বে বাংলাদেশের।

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ৪০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ কোটি টাকা)। রানার্সআপ দলের পকেটে যাবে ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি টাকা)। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি পাবে ৮ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ৮ কোটি ৭৮ লাখ টাকা)।

আইসিসির মেগা আসর থেকে খালি হাতে ফিরতে হচ্ছে না বাকি দলগুলোকে। প্রথম রাউন্ড বা গ্রুপপর্বের বাঁধা পেরোতে না পাড়া দলগুলোও পাচ্ছে মোটা অঙ্কের প্রাইজমানি। অর্থাৎ প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ছয় দলের প্রত্যেকে পাবে ১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া গ্রুপপর্বের প্রতিটি ম্যাচের জন্যও রয়েছে আলাদা প্রাইজমানি। রাউন্ড রবিন লিগের ৪৫টি ম্যাচে জয়ী প্রত্যেক দল পাচ্ছে ৪৩ লাখ ৮৯ হাজার টাকা।

বিশ্বকাপে এখনো বাংলাদেশের দুটি ম্যাচ বাকি রয়েছে। আগামী ৬ নভেম্বর শ্রীলঙ্কা ও ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সে হিসেবে এখন পর্যন্ত লে বাংলাদেশ পাচ্ছে দেড় কোটি টাকার কিছু বেশি। তবে শেষ ম্যাচ দুটিতে জিততে পারলে প্রাইজমানির পরিমাণ আরও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে ঢেকে থাকা গর্তে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

কটিয়াদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

২০ জেলায় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

ইরানে দ্বিতীয় রাতের মতো হামলা চালাল যুক্তরাষ্ট্র, নতুন করে যুদ্ধ শুরু

বান্দরবান জেলা প্রশাসনে কর্মরতদের ছুটি বাতিল

সহকারী শিক্ষকদের পদোন্নতি নিয়ে মন্ত্রণালয়ের সুখবর

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রতিহতের দাবি

চট্টগ্রাম বন্দরের দুই নিয়োগ পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত চট্টগ্রাম বন্দর ইয়ার্ড

১০

ইতিহাসের এই দিনে

১১

মুহুরী নদীর পানি বৃদ্ধি: ফের বাঁধ ভাঙার শঙ্কায় আতঙ্কে নদীতীরের মানুষ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

১৫

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

১৬

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

১৭

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

১৮

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৯

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

২০
X