সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১২:৪৭ এএম
অনলাইন সংস্করণ

সাকিবদের সঙ্গে হাত মেলাননি লঙ্কান ক্রিকেটাররা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

দিল্লিতে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ দল। তবে বাঘ-সিংহের লড়াইয়ের ম্যাচে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের। অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিতর্কিত ‘টাইমড আউট’ নিয়ে হতাশ লঙ্কানরা। আর তাইতো ম্যাচ শেষে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি শ্রীলঙ্কার খেলোয়াড়রা।

প্রতিটা ম্যাচের শেষে দুই দলের খেলোয়াড়দের হাত মেলানো আইসিসির নিয়মের অংশ। কিন্তু আজকের ম্যাচ শেষে যা ঘটেছে তা ক্রিকেটীয় চেতনার সম্পূর্ণ পরিপন্থী। হারের পর বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছেড়ে যান লঙ্কান ক্রিকেটাররা।

বাংলাদেশ দলের খেলোয়াড়-কোচরা ড্রেসিংরুম থেকে নেমে এলেও লঙ্কান ক্রিকেটাররা আগেই মাঠ ছেড়ে চলে যান। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়েছেন শুধু লঙ্কান কোচরাই। ম্যাচ পরবর্তী সংবাদ বাংলাদেশ অধিনায়ক জানান, ‘খেলা শেষে কোনো কথা হয়নি। আমরা (হাত মেলানো) মেলাইনি তা নয়, ওরা চলে গেছে।’

শ্রীলঙ্কার ইনিংসে ম্যাচের ২৫তম ওভারে ‘টাইমড আউট’ হন ম্যাথুস। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে ঢোকেন অ্যাঞ্জেলো ম্যাথুস। উইকেটে গিয়ে দেখেন হেলমেটের স্ট্র্যাপে সমস্যা। তখন ড্রেসিংরুমে ইশারা করেন নতুন হেলমেটের জন্য। অতিরিক্ত খেলোয়াড়ের মাধ্যমে নতুন হেলমেট আনতে কিছুটা দেরি হয়ে যায়। এ সময় অ্যাঞ্জেলো ম্যাথুসের বিপক্ষে ‘টাইমড আউট’ এর আপিল করে বাংলাদেশ। আর তাতে সায় দেন ফিল্ড আম্পায়ার।

ম্যাথিউসের ‘টাইমড আউট’ এর ঘটনায় বেশ ক্ষুদ্ধ হয় শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সেই কারণে হারের পর বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছেড়ে যান তারা। মেন্ডিস-আশালঙ্কারা এতটায় ক্ষুব্ধ যা তাদের শরীরী ভাষাতেই বোঝা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডের গোলে এগিয়ে নরওয়ে, হতাশ ব্রাজিল সমর্থকরা

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

অবশেষে মাঠে নামলেন নেইমার

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

১০

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

১১

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি

১৩

জামায়াতের দুই রুকন বহিষ্কার

১৪

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

১৫

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

১৬

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

১৭

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

১৮

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

১৯

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X