স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মাঠে ফেরার ‘দিনক্ষণ’ জানা নেই সাকিবের

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। চোটের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এরই মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে তিনটি আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। গতকাল হঠাৎ করেই বিসিবি কার্যালয়ে হাজির হন সাকিব।

বাঁ হাতের আঙুলে চোট পাওয়ায় প্রায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান সাকিব। যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে টাইগার অধিনায়কের। আগামী মাসে টাইগারদের নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তবে ওয়ানডেতে না পেলেও টি-টোয়েন্টিতে খেলতে পারেন বাংলাদেশ অধিনায়ক।

গতকাল বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে দেখা করতে যান সাকিব। তার আঙুলের ইনজুরির সর্বশেষ অবস্থা দেখার পর বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন ‘সাকিবের বাঁহাতে লাগানো স্প্রিংটি বদলানো হয়েছে। তা ছাড়া এ ধরনের চোটের ক্ষেত্রে তিন সপ্তাহ পর্যন্ত ব্যান্ডেজ রাখতে হয়। কেবল দুই সপ্তাহ হয়েছে তার হাতের ব্যান্ডেজের। আরও এক সপ্তাহ হাতে ব্যান্ডেজ নিয়েই ঘুরতে হবে সাকিবকে।’

তিনি আরও বলেন, ‘তিন সপ্তাহ পর সাকিবের চোটের জায়গায় এক্সরে করা হবে। এক্সরের ফল ভালো না এলেও আবার নতুন করে চিকিৎসা শুরু হবে। চোট ভালো হলে পুনর্বাসন প্রক্রিয়া রয়েছে। এ ছাড়া রানিং, ফিল্ডিংয়ের পর স্কিল অনুশীলন আছে। সব মিলিয়ে স্ক্যানের পর মাঠে ফিরতে সময় লাগতে পারে আরও তিন-চার সপ্তাহ।’

সংবাদমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেছেন, ‘আঙুল ভালো না হওয়া পর্যন্ত খেলায় ফেরা নিয়ে এখনই কিছুই বলা যাচ্ছে না। আগে আঙুলের চোট ঠিকঠাকভাবে সারতে হবে।’

আগামী ১১ অথবা ১২ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চউকের ফাইলবন্দি দুর্নীতি, ইলিয়াসের ‘আলাদিনের চেরাগ’

রাজধানীর ফ্ল্যাটে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

১০

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

১১

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

১২

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

১৩

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

১৪

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

১৫

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

১৬

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

১৭

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১৮

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

১৯

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

২০
X