স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ চলাকালে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করেন বাংলাদেশ অধিনায়ক। নিজ দেশে সিরিজ মিসের পর এবার নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় সিরিজেও সাকিবকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বুধবার (২২ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকের সঙ্গে দেখা করেন টাইগার অধিনায়ক সাকিব।

গতকাল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন সাকিব। বাংলাদেশ আওয়ামী লীগের কেনা তিনটি মনোনয়ন ফরম জমা দিয়ে বিসিবিতে যান টাইগার অধিনায়ক। মূলত বিসিবির মেডিকেল বিভাগে গিয়ে আঙুলের ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ লাগিয়ে নেন সাকিব।

বাংলাদেশ অধিনায়কের চোটের সবশেষ অবস্থা সম্পর্কে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘সাকিবের বাঁহাতে লাগানো স্প্রিংটি বদলানো হয়েছে। তা ছাড়া এ ধরনের চোটের ক্ষেত্রে তিন সপ্তাহ পর্যন্ত ব্যান্ডেজ রাখতে হয়। কেবল দুই সপ্তাহ হয়েছে তার হাতের ব্যান্ডেজের। আরও এক সপ্তাহ হাতে ব্যান্ডেজ নিয়েই ঘুরতে হবে সাকিবকে।’

তিনি আরও বলেন, ‘তিন সপ্তাহ পর সাকিবের চোটের জায়গায় এক্স-রে করা হবে। এক্স-রের ফল ভালো না এলেও আবার নতুন করে চিকিৎসা শুরু হবে। চোট ভালো হলে পুনর্বাসন প্রক্রিয়া রয়েছে। এ ছাড়া রানিং, ফিল্ডিংয়ের পর স্কিল অনুশীলন আছে। সব মিলিয়ে স্ক্যানের পর মাঠে ফিরতে সময় লাগতে পারে আরও তিন-চার সপ্তাহ।’

এদিকে আগামী মাসে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। কিউইদের উদ্দেশে ১১ বা ১২ ডিসেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে টাইগারদের। তা ছাড়া ইনজুরির বর্তমান অবস্থা অনুযায়ী সেই সফরে সাকিবকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১০

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১১

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১২

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

১৩

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

১৫

চবির সিনেট সদস্য হলেন ৫ এমপি

১৬

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

১৭

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

১৮

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

১৯

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

২০
X