স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০২:৫২ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলের সঙ্গে থাকছে না দারাজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী নয় স্পন্সর প্রতিষ্ঠান অনলাইন মার্কেটপ্লেস দারাজ। আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে টাইগারদের জার্সিতে দেখা যাবে না দারাজ লোগো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে প্রায় আড়াই বছরের চুক্তি শেষ হচ্ছে ৩০ নভেম্বর।

২০২১ সালে জানুয়ারিতে ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি শেষ হয় বাংলাদেশ দলের। এরপর টানা তিন মাস সিরিজ ভিত্তিক জার্সি স্পন্সর খুজে পেয়েছিল টাইগাররা। অবশেষে ২০২১ সালের এপ্রিল মাসে অনলাইন মার্কেটপ্লেস দারাজের সঙ্গে ৩১ মাসের চুক্তি স্বাক্ষর করেছিল বিসিবি।

সংবাদমাধ্যমকে দারাজের গণসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে দারাজের বর্তমান চুক্তি শেষ হবে। নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচগুলো নভেম্বরের শেষে তাই চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের জার্সিতে আমাদের লোগো দেখা যাবে না।’

তিনি আরও জানিয়েছেন, ‘বিসিবি-দারাজের মধ্যে নতুন চুক্তির বিষয়ে আলোচনা চলমান রয়েছে। তবে আগে যে পরিমান টাকায় চুক্তি হয়েছিল এবার সেই অংকে চুক্তি করা সম্ভব হবে না। মূল্যস্ফীতির কারণে টাকার পরিমাণ আরও কমাইতে হবে। এই ব্যাপারে আমাদের ব্যবস্থাপনা পর্ষদ চিন্তা ভাবনা করছে।’

জার্সিতে স্পন্সরের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি। প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ জাতীয় পুরুষ এবং নারী ক্রিকেট দল, অনূর্ধ-১৯ দল, 'এ' দলের জার্সিতে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে চায় দেশের ক্রিকেটরে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

১০

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

১২

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

১৩

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

১৪

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

১৫

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

১৬

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

১৭

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

১৮

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৯

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

২০
X