ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৪৪ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গণভবনে সাকিব আল হাসান   

গণভবনে সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
গণভবনে সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তিন হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করার জন্য তাদের গণভবনে ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতির সাক্ষাৎ পেতে সকাল থেকেই গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন নৌকার মনোনয়নপ্রত্যাশীরা। এ সময় অন্য সব মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে গণভবনে প্রবেশ করেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আজ সকাল ৯টা ৫৫ মিনিটে গণভবনে প্রবেশ করেন তিনি।

রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনের প্রবেশ পথে তাদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

এর আগে গত শুক্রবার (২৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছিলেন, রোববার দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে এমপি পদে লড়তে গত শনিবার (১৮ নভেম্বর) মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র কেনেন সাকিব আল হাসান। পরে গত মঙ্গলবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নপত্রগুলো নিজ হাতে জমা দেন। ওইদিন মনোনয়নপত্র জমা দিতে সাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গেলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। পরে তার সঙ্গে ছবিও তোলেন অনেকেই।

গত কয়েক দিনে অনেক আসনের প্রার্থী চূড়ান্ত করেছে দলটির মনোনয়ন বোর্ড। এর মধ্যে মাগুরা-১ আসনে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শিলাইদহ কাচারিবাড়ি এখন যেন গোয়ালঘর

২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, আবেদন যেভাবে

জৈন্তাপুরে অবৈধ পাথরবোঝাই ট্রাক আটক, বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক অবরোধ

‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়নে কাজ করছে সরকার: টুকু

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বিশ্বকাপ থেকে ইরানের বিদায় : ফিফার বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা

প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান আহমাদ ভাহিদি

বাবরের আমন্ত্রণে হাওরে ২ প্রতিমন্ত্রী

ছিনতাইয়ের নাটক সাজিয়ে অর্থ আত্মসাৎ, সেলস অফিসার গ্রেপ্তার

সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় এএসপি ফজলুর গ্রেপ্তার

১০

পেনাল্টির আগে রোনালদোর মুখে ‘বিসমিল্লাহ’ দাবিতে ভাইরাল ভিডিও

১১

দেয়ালে পিঠ ঠেকে গেলে আশার প্রদীপ জ্বালায় যে ৪ আমল

১২

ফেনীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

ভ্যান চুরি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

১৪

বিয়ের গুঞ্জনের মধ্যেই ২৬ মিলিয়ন ডলার অনুদান টেইলর-ট্র্যাভিসের

১৫

যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার

১৭

আল কোরআন মাদ্রাসা মিরপুর ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

১৮

১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

১৯

বিরতি শেষে ফের শুরু হবে ভোটগ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

২০
X