শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

তাহলে কি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তামিম!

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে একদম হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পরে অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন দেশসেরা এই ওপেনার। এরপর নিউজিল্যান্ড সিরিজে খেললেও বিশ্বকাপ দলে ডাক পাওয়া হয়নি অভিজ্ঞ এই ওপেনারের। বিশ্বকাপ দলে ডাক না পাওয়ার পর থেকেই আলোচনায় তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার। জাতীয় দলের হয়ে কি তামিমের ক্যারিয়ার শেষ? এমন আলোচনা আরও গতি পেয়েছে তামিম জাতীয় ক্রিকেট লিগ ও আসন্ন টেস্ট সিরিজ না খেলায়। তবে এবার তামিম নিজেই তার ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন।

সোমবার (২৭ নভেম্বর) নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তামিম। সেখানে তিনি বলেন, ‘আমি আবারও ক্লিয়ার করলাম যে আমি কখনো কোনো সময় এই জিনিসটা (নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত) এভাবে করব না বা করতে চাই না। আরেক মাস সময় নেই বা আরও কিছু সময় নেই। আমি আপনাদের বলেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সভাপতি ও বোর্ডের সঙ্গে আমার অনেক কথা হয়েছে এসব বিষয়ে।’

‘যেহেতু ওনারা একটা কথা বলেছেন তাই তাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আমি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি আর বিপিএল খেলি তারপর দেখা যাক কি হয়। ইচ্ছাকৃতভাবে আমি জিনিসটাকে কোনোভাবেই লম্বা করবো না। আমি চেয়েছি আমার উত্তরটা আজ দিতে। যেহেতু ওনাদের সঙ্গে কথা হয়েছে। বিশেষ করে উনি (পাপন) আমার একটা কথা শুনে সিদ্ধান্ত নিবেন না। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।’

আমিও যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমিও ওপেক্ষা করছি কি হয় জানার জন্য। যোগ করেন তামিম।

তামিম কি সিদ্ধান্ত নিয়েছেন না জানালেও ক্রিকেট ভক্তদের ধারণা অবসর নিয়ে একটি পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।

এদিকে আগামীকাল সিলেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার বক্তব্য নিয়ে তামিম বলেন, ‘কাল থেকে বাংলাদেশের টেস্ট শুরু হচ্ছে। আমি আশা করবো আমার বক্তব্য বা আজকে যা বলছি এখানে এটা যেন কোনো ভাবে খেলার ওপর ইম্পেক্ট না ফেলে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১০

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

১১

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১২

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১৩

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৫

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৭

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৮

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৯

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

২০
X