ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হলফনামা থেকে সাকিবের সম্পদ সম্পর্কে যা জানা গেল

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়েই রাজনীতির মাঠে অভিষেক হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের। আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন সাকিব। মাগুড়া-১ আসনের জন্য মনোনীত এই অলরাউন্ডারের মনোনয়নপত্র ইতোমধ্যেই বৈধ বলে ঘোষণা করেছেন মাগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেওয়া হলফনামায় নিজের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছেন এই অলরাউন্ডার। হলফনামায় সাকিব ক্রিকেটার হিসেবে তার পেশা এবং বিবিএ পাস বলে শিক্ষাগত যোগ্যতার কথা জানিয়েছেন।

হলফনামায় তিনি তার গড় বার্ষিক আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। বৈদেশিক মুদ্রা দেখিয়েছেন ২৪ হাজার ২৬১ ডলার। ক্রিকেট থেকে বার্ষিক পেশাদার আয় হিসেবে দেখানো হয়েছে ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে তিনি ব্যাংকে জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা।

ক্রিকেট থেকে রাজনীতিতে নতুন হলেও ব্যবসার সাথে অনেক আগে থেকেই জড়িত সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটের পাশাপাশি শেয়ার বাজার ও স্বর্ণ ব্যবসার সাথে জড়িত আছেন। এই শেয়ারবাজারে তিনি তার বিনিয়োগ দেখিয়েছেন ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা। স্বর্ণ দেখিয়েছেন ২৫ ভরি। আসবাবপত্র ও ইলেকট্রনিক্সসামগ্রী দেখিয়েছেন ১৩ লাখ টাকার।

এদিকে জামানতের বিপরীতে ব্যাংক লোন দেখিয়েছেন ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা। ইস্টার্ন ব্যাংকে লোন দেখিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা। আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দেওয়া মনোনয়ন ফরম থেকে এ তথ্য জানা গেছে। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসির বেগ এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে মাগুরা ১ ও ২ আসন ছাড়াও ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের দলীয় আবেদন ফরম নিয়েছিলেন সাকিব। এরপর মাগুরা-১ আসনে মনোনয়ন পান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

১০

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

১১

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

১২

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১৩

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১৪

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১৫

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১৬

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৭

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৮

বেদনার আকাশ

১৯

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

২০
X